হওনা সোনার ছেলে
৩১ শে মে, ২০১৫ ভোর ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হওনা সোনার ছেলে
মো: সাজেদুর রহমান সাজু
'৭১ এর সোনার ছেলে
হলো শহীদ গাজী,
আমার ঘরের যুবক ছেলে
নেশায় ঘুমায় আজি।
ওঠ্ না ছেলে, দেখনা এবার
বিশ্বটাকে ঘুরে,
আর থেকোনা নেশায় ডুবে
নর্দমাতে পরে।
যাও না ছেলে, তেপান্তরে
বুকে সাহস নিয়ে,
দাওনা মা'কে হীরে এনে
দূর পাহাড়ে গিয়ে।
দাও না পাড়ি কালাহারি
বিশাল মরুভূমি,
এভারেষ্ট-এর শুভ্র চূঁড়ায়
চিহ্ন আঁক তুমি।
নয়তো গিয়ে সোনা খোঁজ
চাঁদের পাহাড় গিয়ে,
কাটাও ক'দিন বনানীতে
বেবুন বুনিপ নিয়ে।
না হয় দেখ আফ্রিকাতে
বাওবাব গাছের সারি,
যেথায় নাকি জন্ম থেকেই
সাপ সিংহের বাড়ী।
নয়তো বানাও কলের নৌকো
আকাশ দেবে পাড়ি,
এ জগতের বাইরে দেখ
আছে কী ঘর বাড়ী?
আবার দেখো দূর আকাশে
প্রদ্বীপ জ্বালে কারা,
আমার ঘরের মাটির প্রদ্বীপ
দেখে না'কি তাঁরা?
নয়তো বুনাও মায়ের জন্য
সবুজ রাঙা শাড়ী,
আঁচলে তার চাঁদের হাসি
জরীর বুনট পাড়ী।
না হয়, মহল বানাও মায়ের জন্য
এক নতুন পাথর দিয়ে,
বিশ্ববাসী আসবে যেথায়
তাজ'কে ভুলে গিয়ে।
মরন যদি আসে তোমার
করতে গিয়ে জয়,
জানবে সেটা বীরের মরণ
ম্যালেরিয়ায় নয়।
ওঠ্ না ওরে সোনার ছেলে
ছুঁড়ে ফেল ভয়,
শক্ত তোমার হাতের মুঠোয়
বিশ্বকর জয়।
{ বেবুন- এক জাতের বানর, বুনিপ- হিংস্র গড়িলা}
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬

শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪

ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই...
...বাকিটুকু পড়ুন
পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুন