পলিথিন বাসী
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পলিথিনবাসী
সাজেদুর রহমান সাজু
--------------------------------
আলিসান প্রাসাদ জীবন
নিচে ফুটপাত বাসী,
লক্ষ্যহীন বেঁচে থাকা
অর্থহীন হাসি।
পার্ফিউম ভেজা রুমাল
নাকে চেপে আমি,
ডাস্টবিন পেরুতেই
হয়ে যায় বমি।
যুগ যুগ কেটে যায়
নোংরা সেই ভাগারে,
খাবার খাচ্ছে ঘুটে
শিশু হাজারে হাজারে।
প্রসাদে লেপের নিচে
শীত মধুগীত গায়
পলিথিনবাসী জবুথুবু
হাড়ে দাতে বাদ্য বাজায়।
ছেঁড়া কাপড়ের ফাঁকে
রোগা যুবতির দেহ
আড়চোখে দেখে খোঁজে
বুনো সুখ কেহ।
পলিথিন উড়ে যায়
ক্ষেপা ঝড়ো বর্ষনে,
কিশোরীর পেটে শিশু !
কেমনে কে জানে?
শুনছি, দেশের না কি
আছে যত নেত্রী-নেতা,
সব খেতাব লুটে নিয়ে
হলো বিশ্ব মাতা-পিতা।
সুনাম স্বাধীন দেশের
জানাই সাবাস! সাবাস!
বলতো, তোমার স্বাধীন জাতির
কেন পলিথিনে বাস?


সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮

প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর...
...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।
সাত আকাশের চরাচরে , ছায়া...
...বাকিটুকু পড়ুন
মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭


"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার...
...বাকিটুকু পড়ুন
ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে...
...বাকিটুকু পড়ুন