আজকাল যেন সব মাকে মুরগী মায়ের মত মনে হয়।একটা মুরগী বাচ্চা ধীরে ধীরে বড় হয়।তারপর বেশ চকচকে পালকের তেলতেলে লাবন্যময় মুরগীটার একটা বন্ধু মোরগ হয়।বেশ একসাথে ছোটাছুটি,হুটোপুটি,খাওয়া দাওয়া চলে।বন্ধু পেয়ে মুরগীটা পেছনের সব ভুলে যায়।মুরগীটা প্রাপ্তবয়স্ক হয় এবং ডিম পাড়ার জন্য একটা জায়গা ঠিক করে।অহংকারী গলায় ক্ক্ক্ ক্ করে বাসা পরিপাটি করে।মাঝে মাঝে সন্গীও এসে দেখে তার লাল ঝুটির মাথা নেড়ে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে।একটা একটা করে মুরগীটা ১২/১৪টা ডিম পাড়ে।এক একটা ডিম পেড়ে কষ্টের কথা ভুলে ক্ক্ক্ক্ করে খাঁচা থেকে বেরিয়ে আসে ,তারপর শুরু হয় তা দেওয়ার পালা।তা দেওয়ার সময় সে খুব কম সময়ই খাওয়ার জন্য ব্যয় করে,আর এভাবে না খেয়ে থাকতে থাকতে মুরগীটা অনেক শুকিয়ে যায়।তার শরীরের সব লাবণ্য হারিয়ে যায় আর সে শুধু পালকগুলো ফুলিয়ে অনবরত ডিমে তা দিয়ে যায়।সারাক্ষণ সতর্ক ডিমের দিকে।২১দিন পর আস্তে আস্তে একটা একটা বাচ্চা বেরিয়ে আসে ডিমের খোলস থেকে।খুশীতে মুরগী আহ্লাদে আটখানা হয়ে যায়।মা মুরগী ঠোঁট দিয়ে টেনে আনে বুকের মধ্যে।শরীরের তাপ দিয়ে বাচ্চাগুলোকে পরিবেশের সাথে সহনীয় করে তোলে।সর্তক দৃষ্টি রাখে চতুরদিকে।ধীরেধীরে বেরিয়ে আসে খাঁচা থেকে খাওয়ার অন্বেশনে।অযথাই শব্দ করে ,চোখে তার পুলিশি দৃষ্টি নিয়ে।ঝাপটা মারে এদিক ওদিক আর বাচ্চারা মু্র্হূতে এসে ডানার নিচে আশ্রয় নেয়।এ যেন এক ট্রেনিং পিরিয়ড।খাদ্য খুঁজে খুঁজে খাওয়ায় আর বাচ্চাকে পরিচিত করে পরিবেশের সাথে, পৃথিবীর সাথে। ধীরে ধীরে বাচ্চারা বড় হয় মাকে রেখে এদিক সেদিক যায়।মা মুরগী চেচিয়ে ওঠে ক্ক্ করে আর খুঁজে ফিরে দুষ্ট বাচ্চাগুলোকে। আবার বাচ্চাগুলো দূরে চলে যায়,আর মা মুরগী তাদের খুঁজে বেড়ায়।মনে হয় সে যেন বলছে...আলাল কই...দুলাল কই?....কিন্তু না তারা এখন আর মা মুরগীর ডাকে ফিরে আসে না,তারা এখন স্বনির্ভর ।
বিসন্ন মুরগী একা একা ঘোরে,কখনও বসে থাকে।মালিক ভাবে মুরগীটা মনেহয় বৃদ্ধা হয়ে গেছে। আর তাই একদিন মুরগীটাকে মশলা মাখা অবস্থায় উনুনর উপর দেখা যায় ।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


