সকালের সংবাদপত্র আমায় আতঙ্কিত করে তোলে
দরজায় খস্ খস্ শব্দ,আমার চেনা,তবুও
সংবাদপত্র খুলি আতঙ্কিত মনে
সবই প্রায় দুঃসংবাদ,মন দুরু দুরু করে।
দরজায় গিয়ে কাউকে বিদায় দিয়ে
দোয়া পড়ি,আল্লাহ হাফেজ বলি,
কেন ভাবনাহীন হতে পারিনা?
আমার সোনার বাংলাদেশ-
স্বাধীনতা পেতে ত্রিশ লাখ শহীদের রক্ত নিলে,
কতো মা বোনের সম্ভ্রম কেড়ে নিলে,
স্বাধীনতা চাই তাই।
কত চোখের পানি,কত যন্ত্রণা
কত বিরঙ্গনা ,কত যুদ্ধ শিশু জন্ম নিল।
দত্তক পিতামাতা-বিদেশ বিভূই ছেড়ে
তারা ছুটে আসে বাংলাদেশে
হতভাগ্য মাকে একবার দেখতে।
খুঁজে খুঁজে ফেরে রক্তের টানে,
জানতে চায় কার পেটে ছিল দশ মাস দশ দিন?
দোহাই লাগে ফিরিয়ে দাও আমার স্বপ্নের স্বাধীনতা।
হাসি-খুশী নিশ্চিন্ত জীবন দেখে
আমি যেন রেখে যেতে পারি পরবর্তী প্রজন্মকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


