জাফলং গিয়েছিলাম. অনেক বছর হল
প্রকৃতির অপরূপ রূপে আমি মুগ্ধ ,
বহমান গোয়াইন নদী যেন একটি ফিস একুরিয়াম
সচ্ছ পানির মাঝে মাছের আনা গোনা
নিচে পরিপাটি পাথরের বিছানা
আমি দুচোখ ভরে কুড়িয়ে নিলাম, প্রকৃতির অপার সৌন্দর্য
একরাশ মুগ্ধতা নিয়ে ফিরে এলাম ।
সময়ের ব্যস্ততায় প্রায় ভুলেই গিয়েছিলাম
কিন্তু আমার অজান্তে গোয়াইন নদী কখন যেন
ছোট্ট একটা নুড়ি পাথর আমায় উপহার দিয়েছিল।
আমি বুঝতেই পারিনি -তাই
অভিমানী নুড়ি পাথর আর থাকতে চায়না
আমার হৃদয়ের পাশটিতে অবহেলায়
অহরহ খোঁচাখুচি, বিদ্রোহ তার
সাথে হাত মিলাল সর্বাঙ্গ আমার
হরতাল ,অনশন পাথরের মুক্তি চাই
কোন সমঝতা নয়, ফিরে যাবে সে গোয়াইন নদীতে ।
অবশেষে তার মুক্তির দাবিতে তৈরি হচ্ছে
আমার জন্য অপারেশন থিয়েটার ।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




