আমি কিন্তু তখনও অপেক্ষায় আছি
প্রস্তুতি চলছে মাঠে নামার ,
ঠিক তখনই শব্দ করে ট্রলি আমায় নিয়ে চলল
স্বজন ক" জন পার হয়ে
কোথায় যেন সেঁধিয়ে গেলাম ।
উজ্জ্বল আলো ঝাঁপিয়ে পড়ল আমার উপর
কিছু দেখার বা বোঝার ফুসরত নেই ,
আমার হাত,পা,নাক,মুখ আটকে দিয়ে
যেন স্পাইডারম্যান নিড়ানি হাতে
অবলীলায় নেমে এল নুড়ি পাথরের খোঁজে ।
তারপর আর কিছুই মনে নেই
পরের দশ ঘণ্টা কি যে হল !
সকালে আবার এল স্পাইডার ম্যান
আমি জেগে উঠে দেখলাম
সৌম্য -শান্ত ব্যক্তিত্বের ডাক্তার সাহেব,
আশ্বাসের প্রদীপ হাতে স্মিত হাস্য বদনে
আমায় বললেন, কেমন আছেন ?
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




