তুই কেমন করে করলি এমন ?
বন্ধু নয়, শত্রু নয় , এমনকি চেনাও নয়
তবু কেমন করে পারলি তুই
তার কপালের সখের টিপটি তুলে নিতে ?
তাতেও তোর আশ মেটেনি,
এক টানেই খুলে নিলি সেলাই ছাড়া শাড়ি
করলি তাকে দিগম্বর ।
জড়সড় টিপ খোয়ানো মেয়েটি ,
আ হা রে কি লজ্জা কি লজ্জা
তখন কি তার মনে হয়েছিল
ধরা দ্বিধা হও,আমাকে লজ্জা থেকে বাঁচাও ।
ওরে গাধা মঞ্চে উঠে করলি একি ?
বুঝবি তখন যখন এমনই উৎসব পাগল ডাগর চোখের
লক্ষি একটা কন্যা হবে তোর ঘরে ।
যে তোকে বাবা বাবা বলে পালটে দেবে
তখন তোর স্নেহের প্লাবনে ভরে যাবে আঙিনা
এত স্নেহের এত আদরের মেয়ে রাখবি কোথায় ?
চিন্তারা তোর ঘুম এবং সাহস দুটোই নেবে কেড়ে
সমাজকে কি শিখিয়ে দিলি হাটের মাঝে ?
মনের মাঝে জ্বলবে যখন ভুলের জ্বালা
ক্ষমা চাইতে খুঁজে ফিরবি বিধাতাকে ,
তখন এক টানে তোকে নিয়ে যাবেন বিধাতা
স্মরণীয় ১৪২২ এর নববর্ষের নাট্য মঞ্চে,
তুই তখন স্রষ্টার খুব কাছেই থাকবি
কিন্তু কিছুতেই স্রষ্টার পা ছুঁতে পারবি না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


