কবে থেকে যেন কবিতা লেখা শুরু হ্ল
পত্রিকায় ,স্কুল ম্যাগাজিন ,দেয়াল পত্রিকা অতপরঃ
কদাচিৎ খবরের কাগজে ধীরে ধীরে হরহামেশা ,
আমি কবি হয়ে গেলাম , ভাইয়ারা আমাকে
কবি ভাইয়া ডাকতে শুরু করল ,
আমার প্রথম পাঠক ছিলেন আমার বাবা
সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দিতেন ,
আমি ধীরে ধীরে বাড়ীর কবি হয়ে গেলাম ।
রঞ্জন এর উৎসাহ আর আমার আগ্রহে
প্রকাশিত হ্ল প্রথম কবিতা খণ্ড ।
এরই মধ্যে কোল ভরে চাঁদ এলো
ঘর ভরা সব খুশিতে উত্তাল
রঞ্জন বলল প্রদীপ , আমি বললাম , দীপ ।
দীপের নিদ্রালু হাসি , এদিক ওদিক চাওয়া
হামাগুড়ি , হাটি হাটি পা পা
ইরেজার হয়ে আমার অতীতকে মুছে দিল
ওর সাথে ছুটতে ছুটতে ধীরে ধীরে আমি
শুধু একজন মা হয়ে গেলাম ।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



