
উপকরণ ঃ
ক)
গরুর মাংস অল্প হাড় সহ - ২ কেজি ,
খ)
তেল -১ কাপ ,
পেঁয়াজ ২ কাপ ,
আদা - ২ টে চা ,
রসুন - ১ টে চা ,
হ্লুদ - ১ টে চা ,
মরিচ -১ টে চা ,
জিরা - ১টে চা ,
ধনিয়া গুড়া - ১ টে চা ,
লবন -পরিমান মত ,
টক আলুবোখারা - ৬/৭ টি ,
গ )
জায়ফল - ১/৪ অংশ ( গুড়া করে )
জয়ত্রী - ১ চা চা , ( ঐ )
এলাচি - ৮ টি ,
তেজপাতা -৪ টি ,
দারচিনি - ৮ টুকরা ,
লঙ -৮টি ,
প্রণালী ঃ
উননে রান্নার পাত্র বসিয়ে তেল দিন , পেঁয়াজ দিন , একটু নাড়া চাড়া করে খ - এর সব উপকরণ গুল দিয়ে ভালভাবে মিশিয়ে নিন ।এবং ধোয়া মাংস দিয়ে নেড়ে দিন , ঢাকনা দি্য়ে ৩০ মিনিট রান্না করুন । মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে দিন প্রয়োজনে গরম পানি দিন ।এখন গ এর সব মসলাগুল দিয়ে দিন ।
মাংস ২কাপ পানি দিন আরও ২০ মিনিট রান্না হতে দিন । মাঝে মাঝে নেড়ে দিবেন প্রয়োজনে আরও পানি দিবেন । কাছেই ফুটন্ত পানি রাখুন । আশা করি ৫০
মিনিটে মাংস নরম হয়ে যাবে । এখন ফুটন্ত পানি থেকে পরিমাণ মত পানি দিবেন ঝোলের জন্য , লবণ ঠিক হ্ল নাকি দেখুন ।১/২ চামুচ চিনি দিন মশলার তেত
স্বাদটি থাকবে না , শেষ বারে ঝোলের পানি দিয়ে মাংস বেশি সময় উননে রাখলে মাংসের স্বাদ পানসা হয়ে যাবে ।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



