
ক ) উপকরণ ঃ
তেল ১ কাপ ,
মাংস ১ কেজি , ( খাসির মাংস বড় টুকরা করা )
আদা ১ টে চা ,
রসুন ২ টে চা , ( খাসির মাংস রান্নায় রসুন একটু বেশী দিতে হয় । )
হ্লুদ ১ চা চা ,( হ্লুদ একটু কম দেয়াই ভাল )
কাঁচা মরীচ বাটা ১ টে চা ,
জিরা ১টে চা
ধনিয়া ১চা চা ,
তেজপাতা ২ টি ,
এলাচি ৪ টি্ ,
দারুচিনি ৪ টুকরা
লঙ ৬ টি,
আস্ত গোল মরিচ ৬ টি ,
জয়ত্রী ১/২ চা চা ,
পেঁয়াজ ১/২ কাপ ব্লেন্ড করা ,
খ )
টক দই ১/২ কাপ ব্লেন্ড করে রাখুন ,
পেঁয়াজ ১কাপ বেরেস্তা করে রাখুন ,( ১/২ চিনি মিশিয়ে বেরেস্তা ভাজুন এবং কুড় মূড়ে বেরেস্তা হাত দিয়ে গুড়া করে নিন ।)
প্রণালী ঃ
উননে তেল দিয়ে (খ) এর কুচি পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে তেল ঝরিয়ে ঝাঁঝরিতে রাখুন তাহলে মচমচে থাকবে । তেলে একে একে (ক) এর সব উপকরণ গুল দিয়ে দিন এবং মাংস দিন , ৩০ মিনিট রান্না হতে দিন ,হাড়িতে লেগে যায় না যেন । প্রয়োজনে ১ কাপ গরম পানি দিবেন ( মাংস রান্নায় সময় একসাথে বেশী পানি না দেয়া ভাল ।) এখন ব্লেন্ড করা দই ও বেরেস্তা গুড়া দিন , অল্প আঁচে আরো ১৫ মিনিট রান্না করুন । মাংস নরম হ্ল নাকি দেখুন ,লবন দেখুন এবং নামিয়ে নিন ।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




