নিশীথে তোমার কুহক
২৬ শে জুন, ২০০৬ সকাল ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাতাল বসন্ত রাত। পূর্ণিমার চাঁদ থেকে এক ঝাঁক জ্যোৎস্নার আলপিন বিঁধে গেলো চোখে। মান্দারের বনে নিশির কুহকে আটকে ছিলে তুমি। অন্ধ চোখে কী করে পেরুবো পরকীয়া বেড়া! পচা শামুক কাদায় পায়ে বেঁধে চোরাকাঁটা। মাঝপথে কাজলা দীঘির কালো জল জ্যোৎস্নার ঢেউয়ে তোলে ঝড়। তোমার আকুল ডাক নিশি-পাওয়া আমাকে করে পথভ্রান্ত।
এক ঝাঁক মাছ উঠে আসে নিকানো উঠানে। দূরে কোথাও ঝোঁপের আড়ালে ডাকছে নিশাচর। দু'চোখে টর্চের আলো, জিভ চাটে শৃগাল-হায়েনা যতো। শিমুল-পলাশ ডালে নিশিজাগা পাখির ফুরুত। ভাঙে ঘুম, উঠে যাই সন্তর্পণে। তোমার কুহক অঙ্গে খেলে ঢেউ ডাকাতিয়া সুরে।
এলোচুলে জ্যোৎস্নার তন্দ্রায় মেঘেরা বালিশ পাতে। বাস্তবের উঠানে জীবন কেন যে পরাবাস্তব! মানি না মানবো না কখনো দ্বিধার দেয়াল। লাত্থি মারি পরাবাস্তবের পুচ্ছদেশে। ছুটে যাবো আমি, গাইবো গান আঁধার চিরে শাহ্ আবদুল করিমের গলায়...বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে...
26.06.2006
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবুজের বুক চিরে ঝকঝক করে বাড়ির পথে এগিয়ে চলেছে ট্রেন। আনমনে জানলার দিকে তাকিয়ে সবুজের ছুটে চলা দেখছি। সদ্য ধোয়া রাস্তার পাশে শুকাতে দেওয়া পাটের গন্ধ এসে নাকে লাগছে। চোখ...
...বাকিটুকু পড়ুন
আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর...
...বাকিটুকু পড়ুন
আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....
১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন