পায়চারী করে, পড়ার টেবিলে খোলে বই
কখনো বা বাথরুমে ছাড়ে কল-শাওয়ার
মাজে দাঁত, করে সেভ আমারই রেজরে
কে সে? যার পায়ের আওয়াজ শুনি শুয়ে
ভাঙে ঘুম অনাকাঙ্ক্ষিত চরের আগমনে!
কখনো বা খসখস শব্দ শুনি কান পেতে
লেখে কী কবিতা কোনো বা গল্পের প্লট?
মাঝে মাঝে ভরাট গলার স্বরও আসে ভেসে
তবে কী সে করে আবৃত্তি প্রেমের কবিতার
কার বিরহে আসে সে? হারিয়েছে কেউ তাকে?
মধ্যরাতে কে সে হাঁটে আমার পড়ার ঘরে?
আমার এ আমি থাকি ঘুমের অতলে ডুবে
সমূলে বিচ্ছিন্ন হতে চাই কবিতার থেকে
অথচ আমারই আমি হাঁটি এ-ঘরে ও-ঘরে
প্রতিরাতে হ'য়ে যাই অশরীরি আত্মার সওয়ার
আমার এ আমি থাকি কবিতায় নিমজ্জিত শুধু
উপড়াতে পারি না কখনো কবির ভেতরটাকে!
06.05.2006
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




