বিস্তীর্ণ মরুর শেষে সবুজ শ্যামল
কিংবা একরাশ বালুকার ধূ ধূ
কতো কী পেরিয়ে এসে এতোদূরে
দাঁড়িয়ে রয়েছি আমি-
দিগন্তের শেষে এক বৃক্ষের মতোন।
কতোনা বছর, হাজার প্রহর কেটে গেছে
অপেক্ষায় তার-
ফোটেনি সুগন্ধি ফুল ডালে ডালে
কিংবা বসেনি কোনো পাখি ফাগুনের দিনে।
অপেক্ষায় থাকি শুনবো মধুর গান কোকিলের
বাজবে বাতাসে ধ্বনি শনশন সুরেলা আমেজে-
চোখে জাগে শুধু বিনিদ্র প্রহর অন্ধকারে
জানে না সে, অপেক্ষায় থাকি কিসের আশায়
দিগন্তের ওপারে যেমন বটবৃক্ষ এক
বড়োই একাকী দুঃখবাদী কবির মতোন;
আসে না সে, জমে থাকে প্রেম
এই বুকের গভীরে তার আসার আশায়।
08.01.2004
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



