এই আমি স্বরহীন মৃন্ময় ধূসর গোধূলি-তে হিমু হয়ে যাই।
ঝরাপাতা ঝরে ঝড়ো হাওয়ায় প্রজাপতি বনে
নীলাকাশ ভেঙে পড়ে কালপুরুষের মুখফোড় রণে!
ঘোড়ায় হাঁকিয়া চলে আলী প্রাণ ফজলে এলাহি ব'লে-
তবু কেন অপবাক নয়া বোকাই সাধক শঙ্কুতে।
ত্রিভূজ নীরবতা ভাঙে রাগ ইমন মহুয়া মঞ্জরী-তে
অন্য মনস্ক শরৎ আঁকে হযবরল চিত্রসিথি ধানসিঁড়ি-তে।
রুদ্র অন্ধকার যখন সেজদায় অজ্ঞেয়বাদীর মনে
শুভ সুমন ডেকে নেয় তাকে কৌশিক সময়ে।
হাবিব মহাজন আড্ডাবাজ গোপালভাড় চোর হয়ে
মাধবী খুশবু ঝরাতে জানে শাওনে সুনীল সমুদ্রে।
তবু কেন নারীবাদী কবি তুমি চন্দ্রাহত ক্ষণে আসো
আমাকেই বিদ্ধ করো পিয়াল বনে তীরন্দাজের তীরে!?
27.08.2006
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৬ ভোর ৫:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



