ওই ছেরা তুই বেল গাছে মারলি যে ঢিল
কেমনে বাবারে কই কী যে হলো মুশকিল!
বাবায় দিয়াছে বেড়া ঘরের দু'পাশ দিয়া
তারেও ডিঙালি শেষে তুই কেমনে লাফায়া?
পাড়ার বেবাকে দেখে শুধু দূরেতে খাড়ায়া
পাকে যদি বেল আশা নাই কাকের ঘুরিয়া ।
কোন মোড়লের বেটা তোর এতোই হিম্মত
একেলা পাইয়া বাড়ি এসে মাড়ালি ইজ্জত!
কেমনে দেখাই মুখ-লজ্জা কারে কাছে কই?
পারছে যে দুটো বেল এই কথাটি সত্যই।
ছেরা তুই এ বয়সে করলি যে কাজখানা
কাজের হইবো সাজা পুরা ষোলো আনা।
বাবায় আসুক বাড়ি তোরে আনমু বান্ধিয়া
চুরির বিচার দিমু শেষে কাজীরে ডাকিয়া!
01.10.2006
বি.দ্র. আসলে কবি সৈয়দ শামসুল হক "পরানের গহীন ভিতর" কবিতার বই লেখার পর এরকম কবিতা লেখার ধৈর্য্য থাকে না। তবুও লিখলাম সেরকম একটা কবিতার ড্রাফট।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৬ দুপুর ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



