somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাধারণ মানুষের শিল্পী- হায়দার হোসেন

১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হায়দার হোসেন। জীবনমুখী গানের শিল্পী। ভীষণ জনপ্রিয় ইদানিং। তাঁর গাওয়া- ত্রিশ বছর পরেও আজো স্বাধীনতাকে খুঁজছি- কে না শুনেছে! ইন্টরনেট-এর গুণে তাঁর প্রায় সব গান ডাউনলোড করা যায় এখন। আমিও করে রেখেছি জনপ্রিয় বেশ ক'টি গান। চ্যানেল টিভির কল্যাণে তাঁর সাক্ষাৎকার দেখেছি। মাঝে মাঝে প্রিয় শিল্পীর গান শুনি। গান শুনে ফিরে পেতে চাই স্বাধীনতা, ফিরে পেতে চাই আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ।

এটা আমার জন্য দারুণ একটা খুশির খবর। বাস্তবে সামনাসামনি বসে তাঁর সাথে একান্তে কথা বলার সৌভাগ্য হয়েছিলো আজ আমার। অফিসিয়াল মিটিং-এ বেলা 11.45 থেকে 2.45 পর্যন্ত আমরা অফিসের কলিগরা একসাথে বসে তাঁর সাথে কথা বলেছি। জেনেছি অনেক কিছু। এ যাবৎ চ্যানেল টিভি বা পত্রিকায় তাঁর সম্পর্কে যা জেনেছি তার বাইরেও অনেক কিছু জানলাম। জানলাম হয়দার হোসেন-এর ছোটোবেলার কথা। তাঁর প্রকৃত শিল্পী হয়ে ওঠার কথা- জীবনের নানান ঘাত-প্রতিঘাতের গল্প।

হায়দার হোসেন। অন্তরে এবং বাইরে এক, অভিন্ন মানুষ। কোনো মুখোশ তিনি পরেন না। তিনি যা বিশ্বাস করেন দ্ব্যর্থহীনভাবে বলেন। বললেন স্বাধীনতা এবং সরকারী আমলা গান দু'টো গাওয়ার পর বিরূপ পরিস্থিতি এবং আমাদের রাজনীতিবিদ ও আমলাদের থেকে নেতিবাচক মন্তব্যের কথা। বললেন- প্রথম অ্যালবাম কেন এতো দেরিতে বের হলো সেসব না জানা কথা। তাঁর গানের লিরিক-কে কে কীভাবে বিশ্ল্লেষণ করছেন- কে কতোটুকু বিরূপ হচ্ছেন সেসব কথা।

শিল্পী হায়দার হোসেন সত্যিই সাধারণ মানুষের কথা ভাবেন। এর প্রমাণ তিনি দিয়েছেন তাঁর লেখা ও সুর করা প্রতিটি গানে। তাঁর প্রথম অ্যালবামের প্রতিটি গান তাই মন কাড়ে। এখনও তিনি লিখে চলেছেন গণমানুষের গান। তাঁর নতুন লেখা গানের বেশ ক'টি লাইন আমাদেরকে শোনালেন। তাঁর নতুন গান উঠে এসেছে মুক্তিযোদ্ধার কথা, মাল্টিন্যাশনাল কোম্পানীগুলো বিদেশের লোক নিয়োগ দেয়াতে দেশের ছেলেরা কীভাবে বেকার হচ্ছে আর তারা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা এসব কথা।

তবে সবচেয়ে ভালো লাগলো তাঁর মানসিক দৃঢ়তা। কীভাবে প্রতিকূল পরিস্থিতিতেও জনমনের কথা বলা যায়, তাদের জন্য কিছু একটা করা যায়- এসবের গল্প আমাকে বেশ উদ্দীপ্ত করেছে। শুনলাম তাঁর সামাজিক কর্মকান্ডের কথা, সাংসারিক জীবনের কথা। সোশ্যাল ওয়ার্কের ব্যাপারে তিনি অবশ্য খুব কম মুখ খোলেন। আসলেই তিনি বিশাল মানুষ, বিশাল ব্যাপার-স্যাপার তাঁর! পূর্ণ হোক তাঁর পথচলা- বেঁচে থাকুক তাঁর শিল্পী সত্ত্বা। আমার বিশ্বাস মা-ভক্ত শিল্পী হায়দার হোসেন তাঁর গান নিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন অনেকদিন ।

16.01.2007




সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৬

লিখেছেন রাজীব নুর, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:১৪



আমাদের এলাকার এক কসাই একটা উট এনেছে।
উট নিয়ে তার লাফালাফির শেষ নেই। খলিল কসাইয়ের চেয়ে বেশি লাফালাফি করছে ইউটুবাররা। ইউটুবাররা নিজেদের সাংবাদিক ভাবতে শুরু করেছে। প্রচন্ড ছেচড়া... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

হঠাৎ কেন ঢাকায় র প্রধান?

লিখেছেন ...নিপুণ কথন..., ১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:২২


দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!

হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র‍্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব... ...বাকিটুকু পড়ুন

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

×