বয়সের সাথে সাথে যেমন দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হয় তেমন সময়ের সাথে সাথে মানুষের ভালো লাগা, মন্দ লাগারও পরিবর্তন আসে। কৈশোর বয়সের রহস্য উপন্যাস পড়ার আগ্রহ বয়স বাড়ার সাথে অনেকেরই লোপ পেয়ে যায়। যৌবনের প্রথম ভাগে বা উত্তাল দিনে কবিতার প্রতি একটা ভালোলাগা ভর করে মনে। সমাজ, রাষ্ট্র বা পৃথিবীর সংকটে কাঁপায় বিবেকবান মানুষের মন। জীবন ঘনিষ্ঠ লেখা উপন্যাস বা প্রবন্ধেও চোখ রাখে বষস্ক ভারী মানুষ। একসময় ধর্মালোচনাও অপার্থিব জগতের মায়ায় জড়িয়ে রাখে সর্বান্তকরণ।
এতো গেলো পাঠকের নানা স্তরের ভালো লাগার কথা। জীবন যেখানে পরিবর্তনশীল পাঠাভ্যাসও তেমন। তাই নির্দিষ্ট করে পঠিত বিষয় বাছাই করে দেয়া খুব কঠিন কাজ মনে হয় আমার।ব্ল্লগে প্রতিদিন আসার চেষ্টা করি। মাঝে মাঝে ছন্দপতনও হয়। এই বয়সে সাংসারিক, বৈষয়িক দিকও দেখতে হয়। তবু লেখার বা পড়ার নেশা ছাড়বার নয় যেন। ব্ল্লগের লেখা পড়ি, ব্ল্লগে লেখা পোস্ট করি- এ নিয়ে আমার প্রিয় সামহেয়্যারইনব্ল্লগ।
সামহোয়্যারইনব্লগের লেখা নিয়ে একুশে সংকলন হবে জেনে খুশি হয়েছি। কৌশিক-এর পক্ষ থেকে বিভিন্ন লেখক এবং নিজের লেখার মনোয়ন চাওয়া হয়েছে। কিছুতেই সময় করতে পারছি না। ইদানিং ভীষণ ব্যস্ততা যাচ্ছে আমার। চাকরী জীবনের ব্যস্ততার মাঝেও চেষ্টা করেছি ব্ল্লগের লেখায় চোখ রাখার। এ অল্প সময়ে নতুন করে কারো লেখা পড়ে মনোয়ন দেয়া অসম্ভব কাজ। নিজের লেখা হলে সেটাতে না হয় একটা কিছু দিয়ে দেয়া যায়। কিন্তু অন্যের লেখার বিচার করার সাধ ও সাধ্য দু'টোই আমার আয়ত্বের বাইরে।
এ দূরহ কাজের দায়িত্ব একমাত্র সংকলনের সম্পাদকের হাতেই থাকা উচিত। সম্পাদকের স্বাধীনতার উপর হস্তক্ষেপের সাধ্য লেখকদের নেই। তিনিই ভালো করে বলতে পারবেন- কার কোন্ লেখা ভালো, কার লেখা সংকলনে যাবে। পাঠকদের পছন্দের ভারে সম্পাদক যে বিব্রত হবেন না এমন তো বলা যায় না। তাছাড়া সংকলন ও লেখার বৈশিষ্ট্য এবং গোষ্ঠিগত প্রচেষ্টাও এক্ষেত্রে বড়ো ফ্যাক্টর। তাই আমার পছন্দকে আমি খুব একটা গুরুত্ব সহকারে দেখছি না। আশা করি ভালোভাবে এগিয়ে যাবে কৌশিক-অন্যান্যদের পরিশ্রমলব্ধ ফসল- সামহোয়্যারইন একুশে সংকলন।
18.01.2007
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



