১.
মার পোড়ে না মাড়ানির পোড়ে
সৎ মার পরান ধরফর করে।
[তথ্যসূত্র: হাসি(৬৫), ছাতিহাটি, কালিহাতি, টাঙ্গাইল]
২.
গাছ গুণে গোটা
খোলা গুণে পিঠা
বাপ গুণে বেটা
গাই গুণে ঘি
মা গুণে ঝি।
৩.
এরে দিয়া তারে মারে
লাউ দিয়া কুমড়া কাডে।
[তথ্যসূত্র: মোসলেম কানা, চাতল, দলপা]
৪.
পুটকিত নাই চাম
রাধা কৃষ্ণের নাম।
[তথ্যসূত্র: জামাল উদ্দিন, দরিল্লা]
৫.
বান্দির পুটকিত মেন্দি।
ঘর জামাই বান্দির পুত
সিথানে থুইয়া পৈথানে হুত।
উপকারের ঘাড়ে লাত্থি
যার উপকার তার হুদা আতই।
৬.
হতাইও একটা হরি
পাটখড়িরও একটা দেউড়ী।
[তথ্যসূত্র: সিদ্দিকুর রহমান ভুঁইয়া, কুনিহাটি, দলপা]
৭.
গরিবের গরিবানা
হিদল দিয়া পিডা বানা।
[তথ্যসূত্র: আবুল হোসেন, আশুজিয়া]
সৌজন্যে: হযরত আলী দেবল
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


