somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বসন্ত বাতাস

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বসন্ত বাতাস/ শেখ জলিল

1.
দুরন্ত প্রেমের এক কৈশোর সন্ধ্যা। দু'জনে মুখোমুখি। চুপিসারে চার চোখের মিলন। ভালোলাগা, ভালোবাসার ঢেউ দু'জনার অন্তরে। সহসা লোডশেডিং, ঘরময় অন্ধকার। কমলাকোষ অধরের টান, দু'ঠোঁটের সশব্দ মিলন। প্রকম্পিত দুই হৃদয়, কেঁপে ওঠে চারদিক। শব্দ পেঁৗছে যায় অনতিদূরে দাঁড়িয়ে থাকা মেয়েটির মায়ের কানে।

মেয়েটির বয়স 14, দেহে কিশোরী বাতাসের উচ্ছাস। ছেলেটির বয়স 18, সদ্য যৌবনের দুরন্ত আভাস। ছেলেটি মেয়েটির প্রাইভেট টিউটর। কিশোর বয়সের প্রথম প্রেমের পাঠ ছাত্রীর- শিক্ষকের মনেপ্রাণে বিশ্বাস। বাঁধভাঙা জোয়ারের ঢেউ লাগে স্রোতজাগা স্বপ্নের নদীতে।

ফলাফল- ছেলেটির চাকরি নট। মেয়ের মায়ের কঠোর নিষেধ। ছেলেটি মাড়াবে না তার বাড়ির আঙিনা। নিজের মেয়েও খেলো দু'চারটে চড়-থাপ্পড়। তারপর মাঝে দেয়াল, অাঁটসাঁট কঠোর শৃঙ্খল। দু'জনার দু'দিকে পথ, পড়াশোনায় যথারীতি মনোনিবেশ। তবে হাল ছাড়লো না ছেলেটি। মাঝে মাঝে মেয়েটির খোঁজ নিতে চেষ্টা করে সে ।

2.
দিন যায়, মাস যায়, বছর যায়। চলতে থাকে ছেলেটির পড়াশুনা। মাঝে মাঝে মনে উঁকি দেয় প্রথম প্রেমের অনাবিল স্বপ্ন। সে স্বপ্ন ভেঙে যাবার নয়। চলতে থাকে মেয়েটির সাথে যোগাযোগের চেষ্টা। পরিচয় হয় একই কলেজের এক ষোড়শীর সাথে। ষোড়শীর অন্তরের আকুতি তাকে প্রেমিক হিসেবে পাবার স্বপ্ন বুঝতে পারে না ছেলেটি। তাকে জিজ্ঞেস করে তার প্রথম প্রেমের স্বপ্নরানীর কথা। ষোড়শীর কলেজেই পড়ে সে। ষোড়শী খোঁজ দেবে বলে মেয়েটির নাম-ঠিকানা নেয়।

মাথায় আকাশ ভেঙে পড়ে ছেলেটির। তার প্রথম প্রেম তাকে নাকি চেনে না। সোজাসুজি অস্বীকার করে। প্রত্যাখান করে তার প্রথম ভালোবাসার কথা। এর বেশ কিছুদিন পর ষোড়শী খবর দেয় এইচএসসি-তে মেয়েটি ফেল করেছে। ছেলেটির প্রথম প্রেম খুব ভালো ছাত্রী ছিলো। ছেলেটির আশা ছিলো বড়ো হয়ে সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে। তাই এ খবরে সে ভীষণ আশাহত হয়।

3.
ছেলেটি বিসিএস পরীক্ষা দিচ্ছে। ঢাকা কলেজে সিট পড়েছে। পরীক্ষা শেষে দেখা হয় তারই প্রথম প্রেমের বড়ো ভাই পিয়ালের সাথে। পিয়ালের কাছে জানতে পারে- তার প্রথম প্রেম এ বছর এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিচ্ছে। খুব আশ্চর্য হয় সে। তবে কী ষোড়শী মিথ্যা বলেছিলো? কী ছিলো তার দূরভিসন্ধি? ধীরে ধীরে সবকিছু পরিষ্কার হয় তার। সে সময়ের ষোড়শীর চোখমুখ ভেসে ওঠে মনে। প্রেমে হারার এ এক প্রতিহিংসার আঘাত!

4.
ছেলেটি বসন্ত ভালোবাসে। ভালোবাসে বসন্তের ফুল শিমুলকে। টকটকে লাল রঙ তার হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। প্রতিবার বসন্ত বাতাস তার ভেতরটা দুমড়িয়ে মুচড়িয়ে দিয়ে যায়। চেয়ে দেখে সে শিমুল, পলাশ কিংবা মান্দারের কলি। বুকের ভেতরের হা-হুতাশ আরও পাগলপারা করে তাকে। এক বিরহ ব্যথা আনে তার হৃদয়ে বিনাশ।

ছেলেটির মনে পড়ে তার ছোটোবেলার কথা। শিমুল কাঁটা তুলে পাটায় ঘষে ব্লেড দিয়ে কেটে সিলমোহর বানানোর কথা। নিজের বা প্রিয়জনের নাম লিখে সিল মারতো সে নিজের খাতায়। অথচ কী আশ্চর্য! বসন্ত এলে সে শিমুল গাছের কাঁটাই এখন তাকে রাতদিন বিদ্ধ করে। সিল বানিয়ে কোনোদিন তাকে বুকের খাতায় ছাপ দিতে পারে না! প্রথম প্রেমের সেই বিরহ দেয় তাকে প্রচন্ড আঘাত। ছুটে চলে বসন্ত বাতাস।

16.02.2007
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×