বড়ো মানুষদের সাথে
১৪ ই মার্চ, ২০০৭ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভালো লাগে বড়ো মানুষদের সাথে কথা বলতে। ভালো লাগে তাঁদের জীবনের খুঁটিনাটি জানতে। তেমনি এক সাদা মনের মানুষ সর্বজন শ্রদ্ধেয় মুস্তাফা মনোয়ার স্যার। বিটিভি বা অন্যান্য টিভি চ্যানেলে যারা স্যারের পাপেট শো দেখেছেন তারা নিশ্চয়ই মনে রাখবেন তাঁর কথা। পুরোপুরি রাবীন্দ্রিক ঘরানার মানুষ মুস্তাফা মনোয়ার স্যার। বিভিন্ন কথায়, আলাপ-আলোচনায় রবীন্দ্রনাথের উদ্ধৃতি বা গল্প বলেন তিনি। শুনলাম তাঁর বাবার সাথে রবীন্দ্রনাথের সখ্যতার কথা। আরও শুনলাম কবি সুকান্ত ভট্টাচার্যের সাথে কবি গোলাম মোস্তফার আড্ডার কথা। সত্যি বলতে কী, মুস্তাফা মনোয়ার স্যারের বাবা যে কবি গোলাম মোস্তফা তা আগে জানতাম না আমি। সেদিন আমার অফিসে লাঞ্চ খেতে বসে গল্পের ফাঁকে ফাঁকে এসব কথা শুনলাম তাঁর কাছ থেকে।
কবি আসাদ চৌধুরীর কথা কী আর বলবো? ভীষণ সদালাপী ও হাসিখুশি মানুষ তিনি। আমার সাথে পরিচয়ের প্রথমেই বললেন- উনি আামার লেখার সাথে পরিচিত। স্মৃতি হাতরালাম আমি- আশির দশকের পুরোটাই আমার লেখা প্রকাশ পেতো পত্র-পত্রিকায়। ছাপার অক্ষরের ছড়া-কবিতা হয়তো পড়েছেন তিনি। ময়মনসিংহে থাকাকালীন বিভিন্ন অনুষ্ঠানে কয়েকবার তাঁর সাথে সাক্ষাতও হয়েছিলো।
শেষ হলো খাওয়া-দাওয়া। ভালো মানুষদের সাথে কাটলো একটি বিকেল। যাবার আগে সদ্রপ্রকাশিত আমার কবিতার বই 'নিশীথে তোমার কুহক' দুজনের হাতে ধরিয়ে দিলাম। সাদরে গ্রহণ করলেন তাঁরা আমার এ ক্ষুদ্র উপহার। বড়ো ভালো সময় কাটলো সেদিন সোমবার 12.03.2007 তারিখ বিকেল বেলা।
14.03.2007
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন
কত দিন হয়ে গেলো....................
এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................
ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।
আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।
---------------------------------------------------
---------------------------------------------------------------
------------------------------------------------------------------






...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩
মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন
আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩

একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা...
...বাকিটুকু পড়ুন