somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শেখ এম উদ্‌দীন
আমার ব্লগ আমার বাসার ড্রয়িং রুমের মত, আমি এখানে যেকোনো কিছু দিয়ে সাজাতে পারি আপনার পছন্দ না হলে বলতে পারেন আমার কোন আসবাবটির অবস্থান বা ডিজাইন আপনার পছন্দ হয় নি এবং কেন হয় নি। তবে তা অবশ্যই ভদ্র ভাষাতে। ভাষার ব্যবহার করতে জানা অনেক বড় একটি গুন

শোষণ নিপীড়ন হীন, দুর্নীতি মুক্ত সাম্যের বাংলাদেশ কবে পাব আমরা?

০৮ ই জুলাই, ২০১৫ ভোর ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তিযোদ্ধাদের আমাদের দেশে অগাধ সম্মান। ৩০% চাকুরীর কোটা, চাকুরীর বয়স ২ বছর বেশি, ভাতা আর এই সব না পেলে রাষ্ট্রীয় মর্যাদাতে সৎকার যে পাবে টা নিশ্চিত।

চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যসচিব আইয়ুব খান দেশের জন্য প্রানপন যুদ্ধ করে দেশকে স্বাধীন করে হয়ত মনে করেছিলেন দেশকে হায়েনা মুক্ত করতে পেরেছেন। কিন্তু হায়েনারা যে নির্মূল না করলে যেকোনো অর্জনকে ধুলিস্মাত করে দিতে পারে টা উনার ধারনার বাইরে ছিল। মুক্তিযোদ্ধাদের জন্য যে মন্ত্রণালয় এর সৃষ্টি সেই মন্ত্রণালয় এ নাকি জেলা ইউনিট কমান্ড ঘোষণা দেয়ার জন্য সচিব মহোদয়কে মাছ, শুঁটকি ও টাকা দেওয়া লাগে ঃও। শুধু তাই নয় এইসব দিয়েও সেই কমান্ড ঘোষণা যখন তিনি পেলেন না তখন ঐ টাকা ফেরত চাওয়াতে তাকে গলা ধাক্কা দিয়ে এই সচিব মহোদয় বের করে দেন।

গতকাল কয়েকজন সচিবের কথা বলেছিলাম আজ আরেকজন সচিবের কথা বললাম যিনি একজন মুক্তিযোদ্ধার কাছথেকে ঘুষ নিতে পিছপা হন নি। "বাংলাদেশের সরবচ্চ অর্জন টিকে যে ওরা ব্যবসার বস্তুতে রূপান্তরিত করবে জানলে মুক্তিযুদ্ধ করতাম না" মুক্তিযোদ্ধা কাজী আফতাব উদ্দিন এবং সার্টিফিকেট বিহীন মুক্তিযোদ্ধা আব্দুশ শহীদ হাওলাদার দুজনেই এই উক্তি আমার সাথে করেছিলেন একটি বড় দীর্ঘশ্বাসের সহিত।

আইয়ুব খান মরে গিয়ে যেই সম্মান টুকুন নিশ্চিত ছিল তা না হয় পেলেন কিন্তু যারা জীবিত সতিকারের মুক্তিযোদ্ধা তাঁদের কতটুকুন সম্মান আমরা দিচ্ছি? সাহেব আলী আজো অভুক্ত, কাজী আফতাব কাকা আজো একটি টুলের উপর ঘুমান কারন দেশের মানুষের কাছে যে অঙ্গিকার করে স্বাধীনতা এনেছিলেন তার সিংহ ভাগই অপূর্ণ। একজন মুক্তিযোদ্ধাকে তার সন্তানের চাকুরীর জন্য ঘুষ দিতে হয় যেই দেশে সেই দেশেই আবার অনেক মুক্তিযুদ্ধের কথিত সংগঠক গণ গাড়িতে পতাকা ঝুলিয়ে ঘুরে। যারা মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতে নিরাপদে থেকে তৃণমূলের নেতাদেরকেও ভারতে আশ্রয় নিতে বলতেন কারন তাঁদের ধারণা ছিল না যে আদম্য বাংলাদেশী চাষা, শ্রমিক, মজুর, তাতি, সিপাহী, ছাত্র জনতা এই দেশটিকে ৯ মাসে বুকের তাজা রক্ত ঢেলে স্বাধীন করে ফেলবে। এই যে যারা শহীদ হয়েছেন এই স্বাধীনতা যুদ্ধে তাঁদের কি অবস্থা তাঁদের তো রাষ্ট্রীয় মর্যাদাতে দাফন টুকু ও ঠিক মত মিলে নাই।

আপনাদের কি ভয় হয় না? এই অকুতোভয় লরাকুদের স্বপ্নকে এই ভাবে পদদলিত করতে? কেন যেন মনে হয় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং সত্যিকারের মুক্তিযোদ্ধাদের দেখা স্বপ্নগুলোর বাস্তবায়নের জন্য দেশে আরেকটি যুদ্ধ হবে। যেই যুদ্ধে ঐ সকল মেকী চেতনাজিবি, চেতনা ব্যবসায়ী এবং এমন সব অসৎ লোকগুলো ধ্বংস হয়ে যাবে। আমরা পাব সত্যিকারের স্বাধীন বাংলা যেখানে কোন মুক্তিযোদ্ধাকে এভাবে আত্মহত্যা করতে হবে না, হবে না কোন মুক্তিযোদ্ধার অপমান। সাম্যের বাংলাদেশের অপেক্ষাতে থাকলাম জানি না কবে তার বাস্তবায়ন হবে।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৫ ভোর ৬:২৯
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×