somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শেখ এম উদ্‌দীন
আমার ব্লগ আমার বাসার ড্রয়িং রুমের মত, আমি এখানে যেকোনো কিছু দিয়ে সাজাতে পারি আপনার পছন্দ না হলে বলতে পারেন আমার কোন আসবাবটির অবস্থান বা ডিজাইন আপনার পছন্দ হয় নি এবং কেন হয় নি। তবে তা অবশ্যই ভদ্র ভাষাতে। ভাষার ব্যবহার করতে জানা অনেক বড় একটি গুন

সেজান মাহমুদ সাহেবের আব্দুল গাফফার চৌধুরীর বক্তব্য সমর্থনে লেখা এবং এর কিছু অংশের ব্যাখ্যা

০৯ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেজান মাহমুদ নামের একজন ব্যাক্তির অয়াল হতে আ গা চৌধুরীর বক্তব্যের সমরথনে কিছু অংশের ব্যখ্যা দিব আজ-
( ইনভারটেড কমার অংশ টুকুন ওনার অয়াল হতে হুবাহুব কপি করা)

“বাংলাদেশের জন্যে কি কিছুই একাডেমিক দিক থেকে বলা যাবে না? ইতিহাস, সমাজতত্ত্ব কোন দিক থেকেই? আব্দুল গাফফার চৌধুরী কী বলেছেন ন্যু ইয়র্কে যে তাঁকে মুরতাদ, ইসলাম থেকে খারিজ এইসব রায় দিচ্ছে হেফাজতের নেতারা? তিনি বলেছেন,”
“দুই। তিনি বলেছেন, আল্লাহ'র ৯৯ নামগুলো ইসলাম পূর্ব নামগুলো থেকে এডাপ্ট করা। কথাটি কি মিথ্যা?
নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো মুসলমান নাম ছিল না। তার মধ্যে আল্লাহ আছে। যা কাবা শরীফের অধিষ্ঠিত তিনটি মূর্তির প্রধানটির নাম। কেউ কেউ "ইলাহ" বলে। ইলাহ থেকে আল্লাহ'র উৎপত্তি। এখানে মিথ্যা টা কোথায়?”

ব্যখ্যা ১। আমাদের হযরত মুহাম্মদ (সঃ) এর পিতা হযরত আদনান (আঃ) এর বংশদর। হযরত আদনান (আঃ) যিনি হযরত ইসমাইল (আঃ) সরবপরি হযরত ইব্রাহীম (আঃ) এর বংশ ছিলেন। অর্থাৎ এক আল্লাহের বানীর প্রচারক আদম (আঃ) হতেই পৃথিবীতে ইসলামের আগমন শুরু আর এর পরিপূর্ণতা লাভ করে হযরত মুহাম্মদ (সঃ) এর মাধ্যমে। তাই আব্দুল্লাহ ও মুসলমান নাম।
"ইলাহ থেকে আল্লাহের উৎপত্তি" (ণাউজুবিল্লাহ)
এই ছোট্ট কথাটার দিকে তাকালে দেখব-
ইলাহ শব্দের অর্থ যাকে উপাসনা করা হয়। সেই অর্থে কাবা ঘরের ৩৬০ খানা মূর্তি সবাই আরব কাফের দের ইলাহ ছিল। আর হযরত মুহাম্মদ (সঃ) এর প্রচারিত কালেমা "লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" এই কালেমাতে মুসলমানদের একমাত্র উপাস্য বা ইলাহ হিসেবে হিসেবে আল্লাহের গুনবাচক নাম আল্লাহ্‌ আসে। যেমন মক্কার কাফের দের একজন ইলাহ ছিল লাত বা উজ্জা এগুলো ওদের ইলাহ এর নাম। আর মুসলমানদের ইলাহ হলেন আল্লাহ্‌ রাব্বুল আলামিন যার আর ৯৮ খানা গুনবাচক নাম রয়েছে। যেই নাম গুলোর একটির সাথেও ৩৬০ মূর্তির নামের ছিটাফোঁটার মিল নাই। ইলাহ আর আল্লাহের পার্থক্য এবার কি পরিষ্কার?
আশা করি মিথ্যা অংশ টুকুন আপনি ধরতে পেরেছেন। যদিও আমি বলব এটা গাফফার চৌধুরীর ইসলাম সম্পর্কে জ্ঞানের অভাবের ফলে তিনি বলেছেন।
এর পরেও যদি কিছু জানার আগ্রহ থাকে তাহলে সুরা আন-নাজম এর ১৯-২৩ নম্বর আয়াত এর অর্থ এবং এর শানে-নজুল কষ্ট করে একটু পরে নিবেন।

“চার। তিনি হজ্জের কথা বলেছেন যে এটাও মুসলমান দের না। আগে থেকেই ছিল নবী তাতে একেশ্বরবাদ যোগ করেছেন। বুঝলাম না এখানে মিথ্যা টা কি?”

ব্যখ্যা ২। হজ্ব এর শুরু হযরত ইব্রাহীম (আঃ) এর আমল হতে যিনি একজন মুসলিম ছিলেন। এর পরে শয়তানের প্ররোচনাতে তৎকালীন বিপথগামী মক্কার কাফের গণ এতে অতিরঞ্জিত এবং তাঁদের স্বার্থ অনুযায়ী বিভিন্ন কু প্রথা যুক্ত করে যা হযরত মুহাম্মদ (সঃ) দূর করেন এবং সেই ইব্রাহীম (আঃ) প্রবর্তন কৃত হজ্বকে আমাদের জন্যও ফরজ ঘোষণা করা হয়। অথচ আপনি বললেন হজ্ব মুসলমানদের নয়!!

সুরা আল-কাহফ এর ১৫ নম্বর আয়াতে আল্লাহ্‌ বলেছেন-
هَٰؤُلَاءِ قَوْمُنَا اتَّخَذُوا مِن دُونِهِ آلِهَةً لَّوْلَا يَأْتُونَ عَلَيْهِم بِسُلْطَانٍ بَيِّنٍ فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَىٰ عَلَى اللَّهِ كَذِبًا
These our people have taken for worship gods other than Him: why do they not bring forward an authority clear (and convincing) for what they do? Who doth more wrong than such as invent a falsehood against Allah

অর্থাৎ নিকৃষ্ট কাজের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট হল আল্লাহ্‌র বিরুদ্ধে মিথ্যচার যা গাফফার সাহেব অবলীলাতে করেছেন। এটা তিনি সজ্ঞানে নাকি জ্ঞানের অভাবে করেছেন তা তিনিই ভালো বলতে পারবেন।

আমার মতে সমালোচনা করা খুব কঠিন কাজ এবং একটি ব্যাপারে পূর্ণ গভীর জ্ঞান না থাকলে তা নিয়ে আলোচনা করুন সমালোচনা করা হতে বিরত থাকুন। আপনার বক্তব্যের সব গুলো পয়েন্ট নিয়ে ব্যাখ্যা দেবার মত আরবি জ্ঞানের গভিরতা আমার নাই তাই যে কয়টি নিয়ে দেয়া সম্ভব তাই দিলাম। আমি চাইলেই আপনার সব বক্তব্য মিথ্যা বলতে পারি কিংবা সত্য কিন্তু জেনে বলাটা যৌক্তিক। যাতে দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় এই জন্য এই ধরণের নির্বোধের মত কথা বলা বন্ধ রাখা যুক্তি যুক্ত।

কষ্টের ব্যাপার হল উনার এই সকল অযৌক্তিক যুক্তি গুলোকে আপনিও অযৌক্তিক ভাবে সমর্থন করেছেন এবং হাজার হাজার বাঙ্গালী না বুঝেই লাইক বা কমেন্ট করে বসে আছেন। তাই বলি কি ভাই আ গা চৌধুরী একটা বিষয়ে জ্ঞান না রেখে সমালোচনা করেছেন তাই উনি কথা শুনতেছেন। একই কাজ অন্য কেউ করা হতে বিরত থাকা উচিত।

সবচেয়ে কষ্টকর কথা হল সবকিছুর সাথেই আপনারা জাতীয়তাবাদ নিয়ে আসেন আসলে কত টুকুন দেশ বা ভাষা প্রেমিক আমরা? অফিস আদালতে বাংলা কি চালু করতে পেরেছেন? এই সব নিয়ে কাজ করুন ইসলাম আর মুসলিম দের তাঁদের মত থাকতে দিন আপনার ভালো লাগে না আপনি আপনার মত থাকুন এবং সর্বস্তরে বাংলা চালুর চেষ্টা করুন এখানে মুসলিম রাও আপনার সাথে থাকবে। ইসলাম বাংলা ভাষা কিংবা কারো মাতৃভাষার বিরোধী কিছু কখনই বলে নি। তাই এই সকল বিষয় নিয়ে বিতর্কের সৃষ্টি না করে কত গুলো গুরুত্বপূর্ণ বই বাংলাতে অনুবাদ করি যাতে উচ্চ শিক্ষার জন্য ইংরেজি বইয়ের দারস্থ হওয়া একটু কমে।

আলাহ আপনাদের বুঝার তৌফিক দিন। আমাকেও আপনাদের সাথে সাথে হেদায়েত দাণ করুন। আমীন
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৫ সকাল ৭:৩৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×