somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শেখ এম উদ্‌দীন
আমার ব্লগ আমার বাসার ড্রয়িং রুমের মত, আমি এখানে যেকোনো কিছু দিয়ে সাজাতে পারি আপনার পছন্দ না হলে বলতে পারেন আমার কোন আসবাবটির অবস্থান বা ডিজাইন আপনার পছন্দ হয় নি এবং কেন হয় নি। তবে তা অবশ্যই ভদ্র ভাষাতে। ভাষার ব্যবহার করতে জানা অনেক বড় একটি গুন

আপনারা যারা মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে যুদ্ধে লিপ্ত কিংবা নির্লিপ্ত

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কদিন যাবৎ লক্ষ করলাম এ বিষয় নিয়ে আমাদের চায়ের টেবিল হতে পত্রিকার পাতা সব কিছু উত্তপ্ত। এই বিষয় তিন শ্রেণীর মানুষের জন্ম দিয়েছে-

প্রথম দলঃ এরা নিজেদের একমাত্র মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বলে দাবী করে। ১৯৫৫-৬১ সালে জন্ম হলে যুদ্ধ করত কিনা আল্লাহই ভালো জানেন। যাই হোক এদের দাবী ত্রিশ লক্ষ ব্যক্তিই নিহত হয়েছেন কিছু কম বা বেশি না।

দ্বিতীয় দলঃ এরা বিভিন্ন যুক্তি তর্কের মাধ্যমে বুঝাতে চাচ্ছেন প্রথমোক্ত ব্যক্তিবর্গ মিথ্যাবাদী। এরা সমীকরণ দেখাচ্ছেন নয় মাসে এত সংখ্যক লোক মারা যাওয়া সম্ভব নয়। প্রথম দলের মতে এদের মধ্যে যদি কোন মুক্তিযোদ্ধা কিংবা তাঁদের সন্তান বা বীরাঙ্গনা ও থেকে থাকে তাহলে ওনারাও রাজাকার। কারন মুক্তিযুদ্ধের নতুন কাণ্ডারিদের মতামতের বিরোধিতা এরা করেছে।

তৃতীয় দলঃ এরা কোন কথা না বলে চুপচাপ কাদের পাল্লা ভারী তা অবলোকন করছে।

দুঃখের বিষয় হল এরা সকলেই নিজেদের সম্পূর্ণ সঠিক বলে মনে করছে। বিষয়টি নিয়ে আমিও ভেবেছি এবং নিজের জ্ঞানের স্বল্পতার জন্য কোন সিদ্ধান্তে আজও পৌছাইতে পারি নাই। তবে কিছু ব্যাপার আমার মনে হয়েছে এই তিন দলের ব্যক্তিরাই ভুলে যাচ্ছেন। আর তা হল-

১। প্রথম দল কি একবারও ভেবে দেখেছেন আজ স্বাধীনতার ৪৪ বছর পরেও কেন এই তিরিশ লক্ষ শহীদের পরিবারকে কিংবা তাঁদের জীবিত আত্মীয়কে রাষ্ট্র একটি সম্মাননা জানাতে পারল না?
২। আপনাদের কি কখনো মনে হয়েছে আগামি ২০০ বছর পরের প্রজন্ম যখন জানতে চাইবে আমার ইউনিয়নে মহান স্বাধীনতা যুদ্ধে কতজন মারা গিয়েছে বা এরা কারা তখন আপনাদের মত এত বড় বড় মনীষীগণ কি জবাব দিবেন? ১০০% না হলেও ৮০% ভাগ লোকের নামও যদি আমরা জানতে পারি বা তাঁদের সম্মাননা দিতে পারি তা কি আমাদের জন্য কোন ভালো অর্জন হবে না?

৩। দ্বিতীয় দলের লোকজন কি একবার ভেবে দেখেছেন, ১০০ নারীকে ধর্ষণ করা আর ১০০০০০০ নারীকে ধর্ষণ করার বীভৎসতা, পশুবৃত্তি, অপরাধ এর জ্বালা কিংবা দুঃসহতার মধ্যে কোন কমতি নেই। এ এক জঘন্য অপরাধ যা কখনো ক্ষমার যোগ্য নয়। "ব্যাতিক্রম আপনি যদি সেঞ্চুরিয়ান মানিক হন তাহলে প্রথম কিংবা দ্বিতীয় কেউ এটাকে মানবতা বিরোধী অপরাধ মনে করবে না। দুই দলই বলবে এটা একটি বিচ্ছিন্ন ঘটনা"।
৪। আপনারা কি মনে করেন যুদ্ধ ক্ষেত্রে বেসামরিক জনগনের এমনকি কারো ভাই বা ছেলে যুদ্ধে গেছে শুনে পুরো গ্রাম জ্বালিয়ে মানুষ মেরে ফেলার অপরাধের তীব্রতা শুধু সংখ্যা নির্ভর? নাকি এই জঘন্য অপরাধের সংখ্যা কম হলে তা ক্ষমার যোগ্য??!!!

৫। তৃতীয় দলের লোক বাংলাদেশে মুক্তিযুদ্ধ কালীন সময় হতে আজও আছে, এরা সর্বদা খাটের নিচে লুকিয়ে যুদ্ধ অবলোকন করবে এবং যুদ্ধ শেষে নিজেদের বীর কিংবা নিজেদের মন মত কিছু তৈরি করে একেই ঐ পরিস্থিতির সবচেয়ে নির্ভর যোগ্য দলিল বলে দাবী করবে। এদের দাবীর বাস্তবায়নের জন্য ভেড়ার পালের অভাব বাংলাতে মুক্তি যুদ্ধের পরে কখনো কম হয় নাই।

যে বীভৎসতা বাঙ্গালী দেখেছে তা যেমন সংখ্যার মারপ্যাঁচে ফেলে বাঙ্গালীর হৃদয় হতে মুছে দেয়া যাবে না তেমনি তাঁদের স্বীকৃতি না দিয়ে মুক্তিযুদ্ধের যতই স্বপক্ষের শক্তি দাবী করেন না কেন ভবিষ্যৎ প্রজন্মের প্রশ্ন বাণ হতে নিজেদের মুক্ত করতে পারবেন না।

শহীদের যথাযথ সম্মান জানানো হোক এটাই একমাত্র প্রত্যাশা। আমার গ্রামের এক বাড়ির এক দুপুরে ৬ জন মানুষকে মেরে ফেলল পাকিরা কিন্তু আজও তাঁদের কবর টুকুন পর্যন্ত উপজেলা পরিষদ চিনে কিনা সন্দেহ। মুক্তি যুদ্ধের ৪৩ বছর পড় ভোলার এক বীর যার বীরত্ব তাঁকে বীরশ্রেষ্ঠ দের কাতারে নিয়ে যেতে পারে সেই শহীদ মুস্তাফিযের কবরের সন্ধান লাভ কি আপনাদের লজ্জিত করে না? লজ্জা তো আপনাদের নেই আপনারা ভেড়ার মত শুধু নিজেদের কিংবা প্রভুদের প্রোপাগান্ডা বাস্তবায়ন করতে ভ্যা ভ্যা করে যাচ্ছেন।

আল্লাহ্‌ আমাদের দেশকে আপনাদের মত বুদ্ধিমানদের হাত হতে হেফাজত করুন। আমীন।

সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০২
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×