
মতলুব সাহেবের মন্তব্য দেখে যারা প্রতিক্রিয়া জানাচ্ছেন তাঁরা কি এক বার ভেবে দেখেছেন "যে দেশের অর্থমন্ত্রী ৪০০০ কোটি টাকা কোন টাকা না বলতে পারেন, সে দেশের সবচেয়ে বড় রপ্তানি পন্যের কারখানা মালিক দের সংগঠনের নেতা ৮০০ কোটি টাকাকে তেমন কোন বড় অংক না বললে কেন অন্যায় হবে?
অনেকেই আফসোস করে বলছেন যে এই বিষয়ে দেশের বুদ্ধিজীবী শ্রেণীর অধিকাংশ নিরব কেন?
ঊত্তরঃ ঘরের ইঁদুরে বান কাটলে বানের রশি যতই শক্ত হোক লাভ নাই।
আর এতে গৃহ পালিত বুদ্ধিজীবী দের বলার কিইবা থাকবে!!!
ব্যবহৃত টিস্যু এবং রাজনীতির মারপ্যাচে বা স্বেচ্ছায় রাজনীতিবিদদের দ্বারা ব্যবহৃত ব্যাক্তি দুজনের মধ্যে প্রান বাদে আর কোন পার্থক্য নেই। ডঃ আতিউর রহমানের মত লোক শেষ পর্যন্ত বলির ......।। হয়ে গেলেন।
তানভীর হাসান সাহেব তদন্তের ফলাফল সম্পর্কে না জেনেই তদন্ত করতে চাচ্ছেন! আরে ভাই আগে ফলাফল প্রস্তুত করে তবেই না তদন্ত হবে। এমন মাথা মোটা লোক যে তদন্তের পরে ফলাফল দিতে চায় তাঁকে তদন্ত দলে না রাখাই উত্তম।
আফসোস বাংলাদেশের এতো আইটি বিশেষজ্ঞ থাকতে বাংলাদেশ ব্যাংকের আইটি কেন ভারতের নাগরিকদের নিয়ন্ত্রণ করতে হবে। সিলিকন ভ্যালির বাংলাদেশী আইটি বিশেষজ্ঞ গণ কি অনেকের চেয়ে বেশি পারদর্শী বলে তাঁদের অবহেলা করা হচ্ছে?
রিজার্ভের টাকার মাঝে যদি আমার ১০০ ডলার ও থেকে থাকে তাহলে কি এই তদন্তের রিপোর্ট জনসম্মুখে প্রকাশের দাবী আমি করতে পারি না?
বাংলাদেশের হ্যাকার রা ইসরাইল এর সাইট পর্যন্ত হ্যাক করে কিন্তু বাংলাদেশের আইটি খাত ভারত নিয়ন্ত্রণ করে। এই টাকা চুরি না হলে তো এই তথ্য জানতে তথ্য বাবার কাছে যেয়েও কোন লাভ হত না। মির সাব্বিরের মতে বাংলাদেশের মিডিয়ার নিয়ন্ত্রণ ও দাদা দের হাতে। আর কি কি যে উনারা নিয়ন্ত্রণ করেন আল্লাহ্ মালুম।
সিকিমের লেন্দুপ দর্জি নির্বাচিত হবার পূর্বে ঐ দেশের সর্বাপেক্ষা বড় দেশ প্রেমিকের অভিনয় করেছিলেন বহু বছর যাবত। আর নির্বাচিত হবার পরে বিভিন্ন ছলা কলা করে সিকিম কে ভারতে বিলীন করে দিয়েছিল এই মেকী দেশ প্রেমিকের অভিনয় করা কুলাঙ্গার লেন্দুপ দর্জি।
সময় বদলেছে এখন কেউ কারো রাষ্ট্র দখল করতে হয় না। কিছু কিছু গুরুত্বপূর্ণ সেক্টর দখল মানেই রাষ্ট্র বেদখল। সিকিমের এক লেন্দুপ দর্জি সিকিম কে ধ্বংস করে দিয়েছে আর আমাদের দেশের সর্বমোট লেন্দুপ দর্জির পরিমাণ আদম শুমারি বাদে ধারণা করা মুশকিল।
দেশের নন্দ লাল গণ অবশ্য এই লেন্দুপ দর্জিদের কার্যক্রমে যথেষ্ট সন্তুষ্ট। ভ্যালারে নন্দরা বেঁচে থাক চীরকাল।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



