somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শেখ এম উদ্‌দীন
আমার ব্লগ আমার বাসার ড্রয়িং রুমের মত, আমি এখানে যেকোনো কিছু দিয়ে সাজাতে পারি আপনার পছন্দ না হলে বলতে পারেন আমার কোন আসবাবটির অবস্থান বা ডিজাইন আপনার পছন্দ হয় নি এবং কেন হয় নি। তবে তা অবশ্যই ভদ্র ভাষাতে। ভাষার ব্যবহার করতে জানা অনেক বড় একটি গুন

একজন মুক্তিযোদ্ধার আক্ষেপের কি জবাব দিব আমি?

২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আজ প্রথম আলোর একটি সংবাদ (স্ক্রিন শট) গত সাত বছরে বাংলাদেশের মানুষের ৩০ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে।

এর মধ্যে বেসিক ব্যাংকের ৪৫০০ কোটি টাকা এবং শেয়ার বাজারের ১৫০০০ কোটি টাকার জন্য কোন মামলাও হয় নি।

৩০ হাজার কোটি টাকা কি পরিমান টাকা আপনার জানা আছে কি?
পদ্মা সেতুর জন্য যে প্রকল্প ব্যয় ধরা হয়েছে তার চেয়ে ৪০০০ কোটি টাকা বেশি।

"পদ্মা সেতুর ব্যয় হবে ২৬ হাজার কোটি টাকা. বাজেট-২০১৩-২০১৪ ... বিশ্বব্যাংকের নেতৃত্বে পদ্মা সেতু নির্মাণে গত বছর ব্যয় ধরা হয়েছিল ২০ হাজার ৫০০ কোটি টাকা বা ২৯১ কোটি ডলার"

বাংলাদেশের পক্ষ থেকে করা বাজেটে ৬০০০ কোটি টাকা বেশী কেন লাগবে তা বিশেষজ্ঞ গনই বলতে পারবেন।

সকালে বাবা সংবাদটি দেখেই ফোন দিলেন। বললেন আমরা কি এমন একটি বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম?

মায়ের কি হবে, বউ কার কাছে থাকবে, আদরের সন্তান আমি মারা গেলে ভাত পাবে কিনা, দেশ স্বাধীন না করতে পেরে ধরা পরলে কি পরিমান নির্যাতনের শিকার হতে হবে এমন হাজারো প্রশ্নের জবাব না জেনেই শুধু দেশ মায়ের মুখের দিকে তাকিয়ে।

দেশের পূর্বে স্বাধীন সর্বভৌম কথা টুকুন যুক্ত করতে থ্রি নট থ্রি রাইফেল নিয়ে মর্টারের গুলি মোকাবেলা করেছে। ট্যাঙ্কের গোলার সামনে মাইন বুকে বেঁধে ঝাঁপিয়ে পড়েছে।

অস্ত্র ছাড়া মুক্তিযোদ্ধা দের সংবাদ এক ক্যাম্প থেকে আরেক ক্যম্পে পৌঁছে দিয়েছি। কোন পাকিস্তানি যদি আমাকে মারতে আসত কেবল গুলি বুকে নিয়ে মরে যাওয়া ছাড়া উপায় থাকত না।

এতো কষ্ট ক্লেস করে দেশ স্বাধীন করলাম পাকিস্তানি লুটেরা দের হাত থেকে দেশের সম্পদ বাচিয়ে দেশকে সাম্যের বাংলাদেশ করব বলে।

আর আজ আমরা জিবিত থাকতে দেখতে হল এই করুন সংবাদ। আমরা তো তোদের মত শিক্ষিত ছিলাম না। আমরা তো তোদের মত এতো সচেতন ছিলাম না। আমরা তো তোদের মত এত ফেসবুক সেলিব্রেটি ছিলাম না, আমরা তো তোদের এতো কাব্যিক বুদ্ধিজীবী, যারা মুক্তিযুদ্ধের পরে জন্ম গ্রহণ করে খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের রাজাকার উপাধি দিয়ে দেয়, ছিলাম না।

তাহলে আমরা যদি জীবন বাজি রেখে এই হিংস্র জাতীর কবল থেকে মাকে মুক্ত করতে পারি তোরা এতো সচেতন নাগরিক থাকতে আমার সেই মায়ের লজ্জা নিবানের কাপড় নিয়ে নব্য জানোয়ারের উল্লাস কেন আমাদের দেখতে হবে? আমার মায়ের সন্তানের জমানো টাকা কেন এভাবে লুটপাট হবে?

আমি জবাব দিতে পারি নি। আমি কি বলব? আমি কিভাবে বলি আজকের যুব সমাজ, আজকের শিক্ষিত সমাজ যে খুব চালাক। তারা আপনাদের মত বোকা না। দেশ নামক অদৃশ্য মায়ের জন্য তারা একটি ফেসবুক স্ট্যাটাস ও খরচ করতে নারাজ।

বরং ঐ চোরের গুণকীর্তন করে এক খানা স্ট্যাটাস দিলে হয়ত চোর কিছু টাকা দিলেও দিতে পারে।

আজকের এই চতুর নাগরিক সমাজে দেশপ্রেমিক ততক্ষণ যতক্ষণ তার স্বার্থ ঠিক থাকবে। এই চতুর শিক্ষিত শ্রেণী ততক্ষণ দেশের কথা ভাবে যতক্ষণ তাঁদের পিঠ বাঁচিয়ে নিজের স্বার্থ ধরে রাখতে পারে।

হাজার লাখ কোটি তে তাদের কিছু যায় আসে না। জন প্রতিনিধি হতে হলে এখন আর মেধা দরকার হয় না। সুতরাং দেশের স্বার্থ দেখার মত ঐ শ্রেণী কোথা পাব আমরা।

এর পরেও ফেসবুকের পাতা ভরে যায় ফেইক দেশপ্রেমের মেসেজ এ। জাতীয় দিবসে সকলেই দেশ প্রেমিক অন্য দিন সকলেই নিজের পকেট প্রেমিক।

কি করবেন আর চেয়ে চেয়ে দেখেন স্বপ্নের বাংলাদেশ কিভাবে তাবেদার বাংলাদেশে রুপান্তরিত হয়। :(
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৮
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×