somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শেখ এম উদ্‌দীন
আমার ব্লগ আমার বাসার ড্রয়িং রুমের মত, আমি এখানে যেকোনো কিছু দিয়ে সাজাতে পারি আপনার পছন্দ না হলে বলতে পারেন আমার কোন আসবাবটির অবস্থান বা ডিজাইন আপনার পছন্দ হয় নি এবং কেন হয় নি। তবে তা অবশ্যই ভদ্র ভাষাতে। ভাষার ব্যবহার করতে জানা অনেক বড় একটি গুন

একটি ১৮+ পোষ্ট-----------------------

২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বহুদিন যাবত শিক্ষার্থীদের যৌন শিক্ষা নিয়ে অনেক পণ্ডিত ব্যাক্তি লেখা লেখি করতেছিলেন। হয়ত বা তেনাদের এই মহৎ উদ্যোগের প্রতি সম্মান দেখিয়ে শিক্ষা মন্ত্রণালয় স্কুল শিক্ষার্থীদের যৌন শিক্ষা দিতে উঠে পড়ে লেগেছে। যেমন দেশে বাবার ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট না দেয়া লাগলেও সন্তানের (স্কুল পড়ুয়া) ঠিকই গণতন্ত্র শেখার জন্য ভোট দিতে হয়। মজার ব্যাপার হল এই গণতন্ত্র শেখার অকালপক্ক প্রক্রিয়াতেও কারচুপি এবং মারামারির অভিযোগ ছিল। সহজে বললে বলা যাবে কারচুপি কে সহনীয় রূপ দেয়ার এক অভিনব কৌশল ছিল এটি।


যাই হোক হয়ত মানুষ নেগেটিভ তাই ভালো কিছু চোখে পরে না। শারীরিক শিক্ষার নামে কোন বয়সে কত টুকুন শিক্ষা দেয়া যাবে তার একটি নীতিমালা প্রয়োজন। কারন আমাদের উপরের লেভেলের মানুষ গুলোর মস্তিষ্ক হয় কাজ করে না নয়ত এরা আসলে বাংলাদেশের সংস্কৃতি আর ইউ এস এ এর সংস্কৃতির পার্থক্য করতে জানেন না। একটি ষষ্ঠ, সপ্তম কিংবা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কেন কনডম, জন্মনিরোধক পিল অথবা এম আর সম্পর্কে ধারণা দিতে হবে? কেউ ব্যখ্যা করবেন কি? যে বাবা সন্তানের মুখে এমন প্রশ্ন শুনে বাকরুদ্ধ হয়ে পরে সে বাবা কি খুব সেকেলে নাকি আমরা শিক্ষার্থীদের আধুনিক করার নামে অবৈধ যৌনাচারে লিপ্ত করার অপপ্রয়াস চালাচ্ছি?

মাঝে মাঝে ফেসবুকে কিছু জ্ঞানীর পোষ্ট দেখি যেখানে নারীর রজচক্র কিংবা পুরুষের স্বাভাবিক যৌন প্রক্রিয়া গুলোর সম্পর্কে জনসচেতনতা মূলক লেখা থাকে। তাঁদের উদ্যোগ যথেষ্ট ভালো। কিন্তু তাঁদের লেখার শব্দ চয়ন দেখে বুঝা যায় আসলে তাঁরা জনসচেতনতার চেয়ে ফেসবুক পাঠকের চটির স্থান দখলের প্রতিযোগিতাতে নেমেছেন। যেমন রজচক্রের সংজ্ঞা দিতে গিয়ে এক পণ্ডিত লিখেছেন “প্রতি মাসে মেয়েদের জরায়ু থেকে একটি ডিম নষ্ট হয়ে ভে………… দিয়ে বেড় হয়ে আসাকে রজচক্র বলে”। এই কথা টি কিন্তু এভাবেও লেখা যায় “নারী প্রজনন তন্ত্রের স্বাভাবিক একটি প্রক্রিয়া যে প্রক্রিয়াতে জরায়ুতে পুরাতন প্রজনন কোষ নষ্ট হয়ে নতুন একটি কোষ প্রতিস্থাপিত হয়। এই প্রক্রিয়াতে মেয়েদের গপোনাংগ দিয়ে রক্ত মেশানো তরল পদার্থের সাথে পুরাতন কোষটি বের হয়ে আসে”। কষ্টের ব্যাপার হল যে ব্যাক্তি লেখা খানা লিখেছেন তিনি একজন ডাক্তার ছিলেন এবং লেখাটি হাজার হাজার বার শেয়ার হয়েছে। এটা শুধু একটা উদাহরণ দিলাম। এমন হাজারো উদাহরণ দৈনিক সামনে আসে আর বুদ্ধিমান বাঙালি মেয়েদের নিয়ে কিছু বলেছে বা খুব ভালো কিছু বলেছে হিসেব করেই শেয়ার দিয়ে “হাগার হাগার” মানুষের কাছে পৌঁছে দেয়। অনেক লেখক আবার বলেই দেয় অনেক কষ্ট করে লিখেছি শেয়ার করে জানিয়ে দেন সবাইকে। এক হুজুগে জাতির আরেক হুজুগে বিশেষ অজ্ঞ।

যাই হোক ছবির এই বইয়ের কথা গুলো ও এমন কিছুই বলে মনে হয়েছে। পড়ে দেখতে পারেন এবং চিন্তা করুন কত টুকুন বিকৃত রুচির ব্যাক্তিবর্গ আমাদের ছেলে মেয়ে দের কারিকুলাম ঠিক করে দেয়। হ্যাঁ এঁদের হাতেই আমাদের দেশ এবং জাতির ভবিষ্যৎ শপে দিয়েছি আমরা। নির্দ্বিধাতে বলতে পারেন যত দিন এঁদের হাতে দেশ পথ খুঁজে পাবে না বাংলাদেশ।

একটি দেশের কারিকুলাম যারা ঠিক করতে পারে না, একটি দেশের বই কিংবা শিক্ষক কোন মানের হওয়া উচিৎ এই ধারণা যাঁদের নেই তাঁরা নাকি দেশ প্রেমিকের তালিকার শীর্ষে অবস্থান করছে। ফেসবুকে কিংবা দুচারটি ব্লগে লিখে কেউ যদি শরৎচন্দ্র, বঙ্কিম, মুজতবা আলী কিংবা নজরুল হবার স্বপ্নে বিভোর থাকে এবং তাকে দিয়ে বই লেখানো হয় তাহলে এর চেয়ে ভালো কিছু পাওয়ার আশা করাও পাপ।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×