somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাহবুব আলম লাবলু কতোদিন কথা বলেনি?

০৫ ই অক্টোবর, ২০০৬ সকাল ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

2000 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা শুরু করি। রাজশাহীর স্থানীয় দৈনিক সোনালী সংবাদে। সে মোটামুটি একটা নাতিদীর্ঘ ইতিহাস। সেদিকে আজ যাবো না। প্রথম লেখার বিষয় মাহবুব আলম লাবলুকে নিয়ে।
ছাত্র রাজনীতি করতাম। সেই সুবাদে সাংবাদিকদের সঙ্গে পরিচয় ছিলো। চারুকলায় পড়তেন রায়হান রাব্বী। স্থানীয় আরেক দৈনিক নতুন প্রভাতে বিশ্ববিদ্যালয় রিপোর্টার। ক্যাম্পাসের সাংবাদিকতায় তখন ব্যাপক গ্রুপিং। কে কাকে ল্যাং মারবে তার চেষ্টা জোরতাল। জনকণ্ঠের আনিসুজ্জামান, সংবাদের জাহাঙ্গীর আলম আকাশ সবে বিশ্ববিদ্যালয় থেকে শহরে এসে স্টাফ রিপোর্টার হয়েছেন। ক্যাম্পাসে সাংবাদিকতার শূন্যতা। প্রেসক্লাবে বিভক্তি। প্রেসক্লাবে সবাই বসেন না। শহরে নতুন প্রেসক্লাব মেট্রোপলিটন। রমরমা অবস্থা। আনু মোস্তফারা তখন মেট্রোপলিটন প্রেসক্লাবে। ক্যাম্পাসের সাংবাদিকরা যারা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বাইরে তারা মেট্রোপলিটন প্রেসক্লাব থেকে নিউজ পাঠাতেন। প্রথম আলোর ফারুক হোসেন চৌধুরী (এখন পাবনার নিজস্ব প্রতিবেদক) একদিন জানতে চাইলেন, সাংবাদিকতা করতে চাই কি না।সম্মতি দিলাম। তিনি বললেন, সুযোগ হলে জানাবেন। এভাবে কয়েক মাস কেটে যাবার পর একদিন রায়হান রাব্বী আমতলায় ধরে বললেন, সোনালী সংবাদ থেকে মাহবুব আলম লাবলুর চাকরি চলে গেছে। আমি যদি চাই তো সেখানে কাজ করতে পারি। সম্মত হলাম। যোগাযোগ করলাম তখনকার চিফ রিপোর্টার (এখন বার্তা সম্পাদক) হাসান মিল্লাতের সঙ্গে। সোনালী সংবাদে বিশ্ববিদ্যালয় রিপোর্টারের চাকরি পেলাম। 4শ টাকা মাসিক সম্মানী! কিন্তু মাহবুব আলম লাবলু আর কথা বলেন না। তার ধারণা, আমার জন্যই তাকে সোনালী সংবাদ থেকে সরিয়ে দেয়া হয়েছে! দীর্ঘ প্রায় 7 মাস সেই ভুল ধারণা পুষে রেখে মাহবুব ভাই আমার সঙ্গে কথা বলেননি। দেখা হলেই মুখ ঘুরিয়ে চলে যেতেন। অবশেষে তার ভুল ভাঙলো এক সময়। কথা শুরু হলো। সেই শুরু। এরপর তার ক্যাম্পাসজীবনের শেষ দিনটি পর্যন্ত আমরা ছিলাম এক অপ্রতিরোধ্য জুটি। এখন মাহবুব ভাই যাযাদির ক্রাইম রিপোর্টার। ক্র্যাবের সাংগঠনিক সম্পাদক। আমরা আশাবাদী, মাহবুব ভাই অনেক ভালো করবেন। কিন্তু সেই দিনগুলো কি ভুলতে পারবেন? কতোদিন কথা বলেননি আমার সঙ্গে? মনে পড়ে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

দ্য প্লান (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫৪

ষাট বছরের মাজেদা গত দুই সপ্তাহ ধরে শুধু প্লান করেছে, সে তার একমাত্র নাতিটাকে দেখতে যাবে। মেয়ে-জামাই বাড়ি বলে কথা! খালি হাতে কি যাওয়া যায়? তার ওপর তার সাত বছরের... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

আখিরাত ঠিক করার পাশাপাশি দুনিয়ার রাজনীতিতেও ঢুকে পড়লেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ২:০৮


জাতীয় নির্বাচন শেষ হওয়ার দুই মাস পার হয়েছে। দেশের মানুষ একটু দম ফেলছে , চায়ের আড্ডায় যখন ভোটের উত্তাপ ফিকে হয়ে আসছে, ঠিক তখনই খবর এলো সংরক্ষিত নারী আসনের নির্বাচনের।... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

লিখেছেন নতুন নকিব, ২৪ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:০৩

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

জ্যোতির্বৈজ্ঞানিক বাস্তবতা, ভৌগোলিক প্রভাব এবং আধ্যাত্মিক প্রতিফলন

আমরা প্রতিদিন যে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখি, সেটাকে এতটাই স্বাভাবিক... ...বাকিটুকু পড়ুন

×