somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বছর পেরিয়ে ...

১৫ ই এপ্রিল, ২০০৭ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন পর ব্লগে ঢুকেই দেখলাম পরিবর্তন। আরে! এ কোন সাইটে ঢুকলাম? পরে ওপর নিচে তাকিয়ে বুঝলাম, না, ঠিক আছে, অন্য কোনো সাইটে নয়, সামহয়ারেই ঢুকেছি।
নিজের ব্লগে ঢুকে দেখলাম, নতুন চেহারায় লাগছে কেমন। খুব একটা হতাশ নই। তবে পুরনো চেহারাটার জন্য কেমন একটা মায়া লাগছিলো। হঠাৎ করে এভাবে তাকে হারিয়ে ফেলতে হবে, কে ভেবেছিলো। এসব আকাশ-পাতাল ভাবতে ভাবতে আর্কাইভে ঢুঁ দিলাম। আর কী আশ্চর্য, দেখলাম, আমার আর্কাইভের সবচে পুরনো মাসের নাম মার্চ, 2006। মানে এই মার্চে আমার এক বছর হয়েছে। ঠিক সময়ে টের পাইনি। তাহলে না হয় বর্ষপূর্তি উৎসব টুৎসব কিছু করা যেতো। যাকগে তখন টের না পেলেও এক মাস পর তো টের পেয়েছি। এই বা কম কীসে? আমরা বাংলাদেশ নামক রাষ্ট্রখানার বাসিন্দারা তো 5-7 বছর না যাওয়াতক কোনোকিছুর ঝাল টের পান না! কাজেই সেই দৃষ্টিতে আমার টের না পাওয়ার ব্যাপারটি মনে হয় জাতিগত বৈশিষ্টই!
এক বছরে আমার প্রিয় এই ব্লগটাতে কতোকিছুই না হয়েছে। সেসব ঘটনা তুলতে গেলে, ইউনিকোড নামক মালখানার কম্পোজগত অসুবিধা ব্যাপক ভোগাতে ভুলবে না। কিন্তু এতোসব ঘটনার জন্মভূমি এই ব্লগটিও বদলে গেছে শেষমেশ। সময়ের সঙ্গে তাল মেলাতে আধুনিক হয়েছে, কবে যেনো উত্তরাধুনিক হয়ে বসবে। গতকাল আমাদের রাজশাহীতে বর্ষবরণ উৎসবকে যেভাবে পয়সা দিয়ে নিজেদের রঙ চড়িয়ে আধুনিক বানালো বাংলালিঙ্ক। আমরা আধুনিক হচ্ছি, ব্র্যাভো। এতো খুশির খবর। কিন্তু তার সঙ্গে এই আধুনিকতা আমাদের কতোভাবেই না বাধ্য করছে। এই যেমন কার দিতে এখানকার সমস্যা।
সে যাকগে, এই ব্লগে না আসলে এই এক বছরে হয়তো অনেক কিছু থেকেই বঞ্চিত থাকতাম। মিথিলা নাটক, ড. ইউনূস প্রসঙ্গ- সব কিছুই উপভোগ করেছি। এক বছরে আমার এই ব্লগ জীবন কতোকিছুই না দিয়েছে। এতোকিছু দিয়ে ব্লগটা আধুনিক হয়েছে। আর কিছু থাক না থাক, একটু কষ্ট হোক না, ব্লগটা তো আধুনিক হয়েছে! স্বতঃস্ফূর্ততা নষ্ট হচ্ছে অনেকের, তাতে কী? ব্লগটা তো আধুনিক হয়েছে! জয় তু আধুনিকতা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের প্রেক্ষাপটে ‘র’-এর কৌশল, প্রভাব ও গুপ্তচরবৃত্তির প্রকৃতি , পর্ব ২

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১:২১

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য দেশ। বর্তমানে এ উপমহাদেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মার্কিন সাংবাদিক উইলিয়াম ইক্লরোজ 'দি ক্রিটি ক্যাল মাস' বইয়ে মন্তব্য করেছেন, 'এ উপমহাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

×