somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া কিংবা প্রযুক্তি আসার পর অনলাইন লাইব্রেরি—কোনো মাধ্যমই বাদ রাখিনি। এমনকি গত বছরও মীরের ইউটিউব চ্যানেলে ওনার কালজয়ী 'কালবেলা' উপন্যাসের অডিও প্রেজেন্টেশন শুনে নতুন করে মুগ্ধ হয়েছিলাম।

তবে সমরেশ মজুমদারের জীবনের শেষভাগে এসে লেখা 'নবকুমার ট্রিলজি' (কলিকাতায় নবকুমার, ক্যালকাটায় নবকুমার এবং ফিল্মস্টার নবকুমার) সম্পর্কে এতদিন আমার কোনো ধারণাই ছিল না। সম্প্রতি টানা পড়ে বই তিনটি শেষ করলাম।

সাধারণত দেখা যায়, কোনো ক্রিয়েটিভ রাইটার বয়সের একটা পর্যায়ে গিয়ে নতুন লেখালেখির উৎসাহ বা রসদ হারিয়ে ফেলেন। পুরনো সফল গল্প-উপন্যাস দিয়েই তারা প্রজন্ম থেকে প্রজন্মে পাঠকদের হৃদয়ে টিকে থাকেন। কিন্তু এই জায়গায় সমরেশ মজুমদার সম্পূর্ণ ব্যতিক্রম! জীবনের শেষ প্রান্তে এসেও তিনি যে এভাবে একটানা লিখে গেছেন, তা ভেবে অবাক হতে হয়।

অবশ্য সত্য বলতে কি, বিষয়বস্তুর দিক থেকে 'নবকুমার ট্রিলজি'-তে একদম নতুন কিছু পেয়েছি তা বলবো না। কারণ এই একই থিম নিয়ে তাঁর লেখা আরও দু-তিনটি উপন্যাস আমি বহু আগেই পড়েছি। একটি গল্প ছিল একজন নামকরা অভিনেত্রীর জীবনের উত্থান-পতনের করুণ রূপকথা নিয়ে। অন্যটির প্লট ছিল এক লাইটম্যানের ছেলেকে কেন্দ্র করে—বাবার মৃত্যুর পর যে ছেলে বাবার পেশায় ঢুকে লাইটম্যান থেকে ধাপে ধাপে নিজের যোগ্যতায় এক সফল ফিল্ম ডিরেক্টর হয়ে ওঠে। এছাড়া কোনো এক পুজোসংখ্যায় 'তিতীর' নামের এক মেয়ের টিভি সিরিয়ালে অভিনয় করে স্টার হয়ে ওঠার চমৎকার একটা ছোট উপন্যাসও পড়েছিলাম।

সুতরাং টপিক একই—গ্ল্যামার ওয়ার্ল্ডের অভিনেতা-অভিনেত্রীদের পর্দার পেছনের স্ট্রাগল, সাফল্য, ক্ষমতার খেলা, আর জীবনের টানাপোড়েন।

উপন্যাস হিসেবে 'নবকুমার ট্রিলজি' সাহিত্যিক বিচারে কতটা সফল—তা সমালোচনা করার বড় কোনো যোগ্যতা আমার নেই। তবে একজন সাধারণ পাঠক হিসেবে বলছি, পড়তে ভীষণ ভালো লেগেছে। গল্প এত চমৎকার গতিতে এগিয়েছে যে একটানে তিনটি বই পড়ে শেষ করেছি। প্রিয় লেখকের শেষ বয়সের সৃষ্টিতেও সেই পরিচিত জাদুকরী স্বাদটুকু পেয়ে সত্যিই ভালো লাগলো!
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরীচিকা

লিখেছেন সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮


তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

×