গ্রামটির নাম পচামাড়িয়া। চারদিকে সবুজ ধান তে, খাল-বিল আর পাহাড়ে মত উচু বনভুমি। পাশ দিয়েই মধ্যে বয়সী নারীর মত ধীর গতিতে বয়ে গেছে বারনই নদী। রাজশাহীর পুঠিয়া উপজেলার 18 কিলোমিটার উত্তরে নির্ভৃত পল্লীটিতে সৌন্দর্য পিপাসু মানুষের বাস। শীতকালে এই মানুষগুলোর সঙ্গে মিতালী পাতায় হাজার হাজার অতিথি পাখি। যেন রং বেরং পাখির মেলা বসে গ্রামটিতে। গ্রামবাসীও মেতে ওঠে তাদের মেহমানদারী নিয়ে। চৌকশ শিকারীর হাত থেকে পাখি রক্ষাসহ প্রতিদিন হাজারো দর্শকের উটকো ঝামেলা পোহাতে হয় গ্রামবাসীর। তারপরও পাখির সাথে বসবাসেই সুখী পচামাড়িয়া বাসী।
বাশ ঝাড়, শিমুল, আম, কড়ই, তেঁতুলসহ বড় বড় গাছের দিকে চোখ পড়তেই দেখা যায় অতিথি পাখির মেলা। বড় বড় সাদা বক, মাইছা বক, পানকৌড়ি, ললঘাক, সলি্ল, সারস, শামুক কলসহ অতিচেনা পাখি কাক, ফিঙেগ, শালিক, বাদুর, দোয়েল সারি সারি হয়ে গাছের মাথায় বসে থাকে। শীত শেষ হলেও এখনো পাখিদের দল রয়ে গেছে মমতার টানে জড়িয়ে। আমন্ত্রণ রইলো গ্রামটিকে আসার।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০