somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিযায়ী পাখিদের দীঘি

১৬ ই মার্চ, ২০০৬ ভোর ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এর আগের লেখায় আমি পুঠিয়ার পচামাড়িয়া গ্রামের পাখিদের কথা লিখেছি। এবার আপনাদের জানাবো আরেকটি ঐতিহাসিক দীঘিকে ঘিরে গড়ে ওঠা পাখিদের অভয়ারণ্যের কথা। রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহাসিক মসজিদ সংলগ্ন দীঘিকে কেন্দ্র করে গড়ে উঠেছে অতিথি পাখিদের অবাধ বিচরণকেন্দ্র। হেমন্তের শেষ লগ্ন থেকে আসতে থাকা এইসব অতিথি পাখির কলকাকলিতে এখন মুখরিত পুরো বাঘা এলাকা। প্রতিদিনই পাখি দেখতে সৌন্দযর্্য পিপাসু মানুষের ভীড় লেগে থাকে পরিযায়ী পাখিদের এই দীঘিকে ঘিরে। এলাকার মানুষ জানালেন, প্রতি বছরই শীত মৌসুমে অতিথি পাখির দল ঝাঁকে ঝাঁকে উড়ে আসে বাঘায়। তারা আসর জমায় মসজিদ সংলগ্ন দীঘির জলে। এলাকার মানুষের তী্ন দৃষ্টি যাতে পাখি শিকারীরা শিকারে আসতে না পারে। এ কারণে পাখিদের সঙ্গে এলাকার মানুষের গড়ে উঠেছে এক চমৎকার মিতালী। বার্ড কাবের পাখি পর্যবেক দলের মতে, বিরল প্রজাতির এইসব পরীযায়ী পাখি সুদূর সাইবেরিয়ার বরফাঘেরা অঞ্চল থেকে প্রতিবছর শীতের শুরুতে আসে। বাঘা দীঘিতে গিয়ে দেখা গেলো, প্রষ্ফুটিত শাপলার ফাঁকে রোদ ঝলমল দীঘির জলে ভেসে বেড়াচ্ছে অতিথিরা। সবুজ বৃ শোভিত বাঘার ঐতিহাসিক মসজিদ সংলগ্ন দিঘীতে শ্বেত ও কৃষ্ণ বর্ণের অতিথীরা ভাসমান শাপলার চারিদিকে বসে এক বর্ণিল আবহ তৈরী করেছে। শ্বেত বর্ণের অতিথীরা যেন শীতের সাদা কুয়াশার চাদরে ঢেকে রেখেছে মসজিদ সংলগ্ন দিঘীটি। লাল শাপলা সবুজ শ্যাওলার আত্মীয়তা ণিকের জন্য বিচ্ছিন্ন করে ঝাকে ঝাকে উড়াল দেয় তারা। বৃ শোভিত দিঘীর নীলাভ আকাশ নিমিষেই পরিনত হয় কালো রঙে। উড়ন্ত হাজারো অতিথী পাখির ছড়িয়ে দেওয়া পাখার আড়ালে লুকিয়ে পড়ে সূযর্্য। শীতের আকাশ যেনো হয়ে উঠে বর্ষার মেঘের আকাশ। যেন মাথার উপর ঝুলতে থাকে মেঘমালা। কিচির মিচির শব্দে সজাগ করে তোলে দিঘীর আশে পাশের গ্রামবাসীকে। আকাশে উড়লেও দিঘীর ক্যাম্পাসের আকাশ সীমানা লংঘন করে না তারা। কয়েকবার চক্কর দিয়ে আবার দিঘীর জলেই ঝাপিয়ে পড়ে। এলাকাবাসী জানান, 1523 খৃস্টাব্দে মুঘল সম্রাটদের আমলে নির্মিত হয় বাঘার ঐতিহাসিক মসজিদটি। সেই সময় থেকেই মসজিদ সংলগ্ন দীঘিতে ছিলো পাখিদের আনাগোনা। কিন্তু গত কয়েক দশকে পাখি শিকারীদের কারণে ক্রমেই কমে আসছিলো অতিথি পাখির সংখ্যা। 1998 সালে এক পাখি শিকারী অতিথি পাখি শিকার করতে আসেন। তিনি দীঘির পাড় থেকে গুলি করে ঘায়েল করেন একটি পাখি। আহত পাখিটি মাঝ দীঘির জলে ভাসতে থাকে। শিকারী সাঁতার কেটে সেই পাখিটি আনতে গিয়ে জলে ডুবে যাবার উপক্রম হন। মসজিদ থেকে নামাজ শেষে মুসলি্লরা বিষয়টি দেখতে পেয়ে তালগাছের ডিঙি নিয়ে সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। এরপর থেকেই মসজিদ কমিটি ও এলাকার মানুষের কঠোর নিষেধাজ্ঞার কারণে পরিযায়ী পাখি মারতে কোনো শিকারী এখানে আসেন না। সেই সময় থেকে প্রতি বছরই নির্ভয়ে পাখিরা আসে। ধীরে ধীরে বাড়ছে তাদের সংখ্যা। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল হান্নান জানান, তারা সিদ্ধান্ত নিয়েছেন নিজেরা অতিথি পাখি মারবেন না। কাউকে মারতে কিংবা ধরতেও দেবেন না। তার মতে, অতিথি পাখিরা বাঘার পরিবেশই বদলে দিয়েছে। প্রায় 60 বিঘার এই দিঘীতে আসা অতিথী পাখিদের মধ্যে বিরল প্রজাতির সরল হাঁস, পাতারি হাঁসসহ আরো অনেক প্রজাতির পাখি রয়েছে। বাঘায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব রয়েছে দীর্ঘদিন ধরে। এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠলে পর্যটকরা কেবল বাঘা ঐতিহাসিক মসজিদ, মাজারের দৃশ্য নিয়েই ঘরে ফিরবেন না, সুন্দর ও বিচিত্র পাখীদের স্মৃতিও তাদের সঙ্গে যাবে।
বাঘা যেতে হলে প্রথমে নাটোর-রাজশাহী মহাসড়কের বানেশ্বরে নামতে হবে। সেখান থেকে বাসে অথবা মিশুকে করে যেতে পারবেন বাঘায়। আশেপাশে আরো দেখতে পারবেন সারদা পুলিশ একাডেমি ও রাজশাহী ক্যাডেট কলেজ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×