ঈমান কি ? আমার কাছে ঈমান হল এক আল্লাহকে ও নবী কে অন্তরে বিশ্বাস করা ,মুখে বলা,ও সে অনুযায়ী কাজ করা।এই তিনটি গুন যার মধ্যে আছে সে সর্বত্তম উম্মত।আমরা যেহেতু শেষ জামানার উম্মত তাই আমাদের ঈমান দুর্বল,আমরা অন্তরে বিশ্বাস করি,মুখে বলি কিন্তু কাজে পরিণত করতে পারি না।হয়ত আল্লাহ্ আমাদের এই কমতিকে ওনার আপন মহানুভবতায় মাফ করবেন,আল্লাহ্ নিজেই নিরাস হতে নিষেধ করেন তাই আমরা নিরাশ হব না।ঈমান আমরা কার উপর আনি ? অবশ্যই আল্লাহর উপর,তাহলে ঈমান এর মালিক এক মাত্র আল্লাহ্ সুবহানাতাআলা।ঈমানের তিনটি স্তর প্রথমটি হল অন্তরে বিশ্বাস করা,মুখেবলা, কাজে পরিণত করা। দ্বিতীয়টি হল অন্তরে বিশ্বাস করা,মুখে বলা। তৃতীয়টি হল অন্তরে বিশ্বাস করা।যেহেতু ঈমান একান্তই বিশ্বাস ঘটিত ব্যপার তাই এটাতে কোন মানুষের হাত নাই।এক মাত্র আল্লাহ্ই ভাল জানেন কার ঈমান কতটুকু।বাংলাদেশে ফেব্রুয়ারি /৫/২০১৩ এক আন্দলন শুরুহল যা গণজাগরণ নামে খেতাব পেল।কেউ কেউ এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বললেন।দেশের তরুণ প্রজন্ম শাহবাগ চত্তর কে প্রজন্ম চত্তর নাম দিল।দেশের সব মহল,রাজনৈ্তিক,সামাজিক,সাংস্কতিক, এই আন্দলনকে সাধুবাদ দিলেন,কোন কোন রাজনৈ্তিক দল এটাকে মৌন ভাবে সমর্থন করলেন।কেউ কেউ বললেন যে এ দেশের তরুণরা তাদের নতুন করে প্রেরনা দিয়েছেন দেশ প্রেমেকে জাগিয়ে তুলতে।শুধু রাজাকারেরা এই আন্দলনকে না না ভাবে কলুষিত করতে চাইল।কিন্তু তরুণ সমাজ তাদের সব মিথ্যাকে সত্য দ্বারা প্রতিহত করল।এবার আবার সেই পুরনো জাল বিছাল তারা।৭১ এ ধর্মকে ব্যবহার করে এ দেশে যে নারকিয় হত্যা ধর্ষন খুন করল সেই ধর্মকে তারা আবার এনে দিল পথের মাঝে।দেশের কিছু ধর্ম ব্যবসায়ী আলেম তৈরি হয়ে গেল তাদের পক্ষে কথা বলার জন্য।আর সাধারনের মাঝে কিছু মানুষ বিব্রত হল।তবে এখন আর ৭১ সাল না এখন ২০১৩ সাল।দেশ প্রেম ঈমানের অংগ । এটি মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর সহি হাদিস।যা আমরা সবাই জানি।তাই আমি আমার ঈমানের বিচারে মনে করি।আমার শাহবাগে যাওয়া প্রয়োজন কারন দেশ প্রেম ঈমানের অংগ।আল্লাহর নবীর এই একটি হাদিস কে যদি জিন্দা করতে পারি তবে হয়ত জান্নাতে যাওয়া যাবে।জান্নাত চাই জামাত চাই না।আল্লাহু আকবার।সিমানা চিনিনা আছি শাহবাগে।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।