je ne suis pas charlie!
১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি শার্লি নই! তবে, আমি ফ্রান্সের হত্যাকান্ডকে সর্বোতভাবে নিন্দা জানাই। আমি জানি না মতপ্রকাশের স্বাধীনতার সাথে সাথে "দায়িত্ববোধ" নামে কোন শব্দ ফরাসী অভিধানে আছে কি না। যদি না থেকে থাকে তাহলে তা অন্তর্ভুক্ত করা উচিত বলে মনে করি। স্যাটায়ারে ব্যাঙ্গ-বিদ্রুপ থাকবে সেটাই স্বাভাবিক; তবে শার্লি যা করছে সেটা বিদ্রুপ হিসেবে মানতে আমার আপত্তি আছে। তাদের পত্রিকায় মূলত বিদ্বেষ আর হিংসার বহিঃপ্রকাশ দেখতে পাই। এটা যদি স্বাধীনতা হয় তাহলে বর্ণবাদ, ইহুদী বিদ্বেষ কিংবা ফ্যাসিজম কেন নিষিদ্ধ থাকবে?
"জিহাদী ফ্রাংকেন্সটাইন"; যাকে বিভিন্ন সময়ে পশ্চিমা বিশ্ব নিজের মত করে ব্যবহার করেছে, তাকে উসকে দেবার কাজগুলো শার্লি' রা করে যাচ্ছে বেশ সফলতার সাথেই। আর এর ফল আদতে আমাদের মত দরিদ্র মুসলিম দেশগুলোকেই বয়ে বেরাতে হবে।তবে আমি একই সাথে বিস্মিত আমাদের ধর্মীয় নেতাদের অকার্যকরতা দেখে। পেশোয়ারের হামলার ব্যাপারে যাদের চরম নিষ্ক্রিয় দেখি , তারাই আবার ব্যাঙ্গচিত্র বা অনান্য বিষয়ে সক্রিয় হয়ে উঠেন। তাছাড়া তাদের কথার সাথে বাস্তবতার ফারাকও লক্ষ্যণীয়। আমার ধারণা বিভিন্ন বিষয় উপলব্ধি করে সে বিষয়ে যুক্তিযুক্ত মতামত প্রকাশের সক্ষমতা তাদের অধিকাংশেরই নেই।বিষয়টি বেদনাদায়ক ।এর অন্যতম কারণ ধর্মীয় শিক্ষা ব্যবস্থার দূর্বলতা । এর সাথে আরো কিছু বিষয়ও জড়িত। অথচ তাদের কাছ থেকেই বর্তমান অবস্থায় যথাযথ পদক্ষেপ প্রত্যাশিত ছিল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন