আমি উপেক্ষিত, নিন্দিত,
সমালোচিত।
আমি জীবন নিয়ে আজ বিচলিত !
আমি অশান্ত, অশ্লীল, অসামাজিক।
আমি ছিলাম একসময় কাব্যিক !
আমি অসার, নিথর,নিস্তব্ধ ,
আমার স্বপ্নগুলো আজ মনে হয় অগ্নিদগ্ধ !
আমি সাধারণ, অনাদৃত,অনাবশ্যক,
জীবন মানেই আমার কাছে ভয়ানক !
আমি জ্ঞানশূন্য, জ্ঞানহীন, বেহুঁশ,
আমি বড়ই মূর্খ, নির্বোধ এক বেকুব ।
আমি বেহায়া, অভদ্র, বন্য।
আমার বাগানের সব ফুল আজ বিবর্ণ।
আমি নিকৃষ্ট,মন্দ
দুষ্ট !
আমার সবকিছু তাই আজ নস্ট ।
অবশেষে ভাগ্যদোষে ,
নস্ট আশার কস্ট চেপে
আজ আমি তাই নষ্ট ছেলে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



