somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিওনেল মেসি দি বস !

২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন নিজের জীবন নিয়েই টানাটানি ,তখন ফুটবলের মত ফালতু বিষয় নিয়া ভাবনার অবকাশ খুব একটা নাই । অথচ আগের বছর ও কোপা নিয়া মেতে ছিলাম ।
আসলে কিছু বলব না ভাবছিলাম ,কিন্তু কি করবো এক কালে আর্জেন্টিনার ডাইহার্ড ফ্যান ছিলাম । তাই কিছু না লিখে পারলাম না !
ছোটবেলায় তেমন জানতাম না ফুটবল কি ! শুনেছিলাম কিছু দেশের নাম তবে বেশি শুনতাম আর্জেন্টিনা ,ব্রাজিল নামের দুইটা দল এর নাম আর বিশ্বকাপ । তখন ছোট ছিলাম ,বিশ্বকাপ জয়ী ব্রাজিল টিম টাকে তখন সাপোর্ট করলেই পারতাম । কিন্তু কেন জানি আকাশী সাদা দল টাকেই ভালো লেগেছিল । হয়ত সেদিন যদি হলুদ দল টাকে ভালো লাগতো তাইলে এত কাদতে হতো না । যাই হোক ,তারপর হঠাৎ এক প্লেয়ার এর নাম শুনলাম "মেসি " । প্রথম যে বার তার খেলা দেখলাম বিশ্বকাপ এ , বড় চুলের ছোট্ট এই প্লেয়ার টাকেই ভালো লাগলো । তখন থেকে আকাশী সাদা দলের সাপোর্টার হলাম জেনে বুঝে ,তখন শুধু এই একটা প্লেয়ার এর জন্যই একটা টিম কে সাপোর্ট করা ! তার আগে জিদান আর বেকহাম এর ফ্যান ছিলাম কিন্তু মেসিকে একটু বেশি ভালো লেগেছিল । তারপর থেকেই ফুটবল খেলা মানেই বার্সেলোনা আর আর্জেন্টিনার খেলা দেখা । মেসির চরম একজন ফ্যান হয়ে গেলাম ,আর মেসিও দারুন ফর্মে উঠতে লাগলো । প্লেয়ার হিসেবে সে অনেক কিছুই পেয়েছে । এটা মানতেই হবে সে সর্বকালের অন্যতম সেরা প্লেয়ারদের মধ্যে অন্যতম । কিন্তু ব্যর্থতা তার নিজের দেশকে কিছু দিতে না পারা । বিশ্বকাপের ফাইনাল এ উঠে হারা ,দুই বার কোপার ফাইনাল এ উঠে হারা । এত কস্ট একজন ভক্ত হয়ে চোখের পানি ধরে রাখতে পারিনি , সে কিভাবে মেনে নিবে ! জীবনে তিনবার এত কস্ট পেয়েছি খেলা দেখে যা আর কখনো পাইনি ! এমন সময়ে মেসি ঘোষনা দিলেন অবসরের । আসলে আমি মনে করি ঠিক ই করেছেন ,এত কস্ট কিভাবে সহ্য হয় । তাই হয়ত রাগ করে অবসরের চিন্তাটাই মাথায় আসলো । তবে মেসি অবসর নিলে ,ফুটবল খেলা আর দেখা হবেনা আমার এটুকু বলতে পারি !আর ফুটবল ও মিস করবে তাকে ভীষন ভাবে । তবে একটাই কথা শিরোপা দিয়ে কোন প্লেয়ার এর বিচার হয় না !সে যে ফুটবলের জাদুকর ,অন্যগ্রহের এক ফুটবলার ,সর্বকালের সেরা এসব বিশেষন মেনে নিতেই হবে !
Once a Boss , always a Boss !
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:০৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

×