somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাস জীবনের গল্প

৩০ শে জুন, ২০১৬ সকাল ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আলোতে প্রকাশিত এক প্রবাসীর লিখা :


রমজানের দ্বিতীয় সপ্তাহের এক বিকেল।
দ্রুত পায়ে হেঁটে যাচ্ছি জ্যাকসন হাইটসের
থার্টি সেভেন অ্যাভিনিউ ধরে গরম
জিলাপি কিনব বলে। একপাশে কিছু জটলা।
মানুষজনের ছোটখাটো ভিড়। সেখানে
ফুটপাতে টেবিলে তসবি, টুপি, জায়নামাজ
ও হিজাবসহ ধর্মীয় বই বিক্রি করেন
বয়স্ক কিছু মানুষ। তাঁদেরই একজনকে
পুলিশ জিজ্ঞাসাবাদ করছিলেন। অন্যরা
আড়চোখে তা দেখছিলেন। খানিক
ভীতসন্ত্রস্ত। কাছে গিয়ে জিজ্ঞেস করি
এক চাচাকে। জানালেন, এত দিন নির্বিঘ্নে
ব্যবসা করলেও ইদানীং ফ্লোরিডার
অরল্যান্ডোতে নৈশক্লাবে মুসলমান
বন্দুকধারীর গুলিতে ৫০ জনের বেশি
প্রাণহানির ঘটনার পর থেকে পুলিশ আসে।
তারা জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে।
আবার ফিরেও যায়।
জিজ্ঞেস করি কেনাবেচা কিংবা লাভ কেমন
এ ব্যবসায়। বললেন, পেটে ভাতে। অর্থাৎ
দিন আনে, দিন খায়। বিনয়ের সঙ্গে
জানালেন, তবুও ভালো আছেন এই বিদেশ
বিভুঁইয়ে। কারও ওপর নির্ভরশীল নন।
চাঁদাবাজের দৌরাত্ম্য নেই। নির্বিঘ্নে
কাজ করছেন, ঘরে ফিরছেন। কিছু ডলার
বাঁচিয়ে দেশে পরিবারের কাছে পাঠাচ্ছেন।
নিরাপদ একটি জীবন তো ন্যূনতম পক্ষে
যাপন করছেন! আমি ভাবি, পেটে ভাতের
জীবনেও কী ভীষণ তুষ্ট এই সুখী
মানুষগুলো! জীবনযুদ্ধে হারতে হারতে
ক্লান্ত–পরিশ্রান্ত। তবুও সম্মানের
সঙ্গে টিকে আছেন এই শহরে।
ফেরার পথে মানি এক্সচেঞ্জের সামনে
দেখা পরিচিত এক খালার সঙ্গে। বেশ
কয়েক বছর বাদে দেখা। তাই দাঁড়িয়ে দুজন
দুজনের পরিবারের খবরাখবর নিচ্ছিলাম।
জানালেন, কেবলই দেশে ডলার পাঠালেন
ঈদ উপলক্ষে। দেশে তাঁর দুই যুবক ছেলে।
গাফিলতি করে পড়াশোনা শেষ করেনি
তারা। মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে
পাঠানোর জন্য অনেক টাকা খরচ
করেছিলেন। ভুল মানুষের পাল্লায় পড়ে সব
খুইয়েছেন। অবশেষে দেশেই ছেলেদের
ছোটখাটো ব্যবসা ধরিয়ে দিয়েছেন।
কিন্তু সেখানেও বেশি সুবিধা করতে পারছে
না। এই বৃদ্ধ বয়সে বেবি সিটিং করে যা কিছু
আয় করেন, ছেলেদের জন্য পাঠিয়ে দেন।
তবুও কোনো অভিযোগ বা ক্ষোভ নেই।
বরং এই বয়সে নিজের আয়কৃত ডলার
সন্তানদের জন্য পাঠাতে পেরেই যেন তাঁর
সুখ ও স্বস্তি!
এই প্রবাসে চলার পথে প্রতিনিয়ত দেখা
হয়ে যায় এমন জীবনযুদ্ধে টিকে থাকা
সাহসী মানুষগুলোর সঙ্গে।
অল্পতেই তুষ্ট ও সুখ সুখ অনুভবে বেঁচে
থাকা কিংবা জীবনের শেষ অবধি মাথা উঁচু
করে দাঁড়িয়ে থাকা মানুষদের গল্পগুলো
কখনো শেষ হয় না।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৬ সকাল ৭:১২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

×