বিটিভি আর হানিফ সংকেতের ইত্যাদি কবে থেকে দেখি হিসাব করতে গেলে ঝামেলায় পড়তে হবে। পরিশুদ্ধ সংস্কৃতি, সুস্থ ধারার বিনোদন, শুদ্ধতার চর্চা তিনি করেই যাচ্ছেন। গত ২৯ জানুয়ারীর অনুষ্ঠানটা ক'জন দেখেছেন জানি না, তবে ইউটিইউবে চাইলেই দেখতে পারেন। হানিফ সাহেব 'কুমার' নামের পদ্মা নদীর উপজলাধারের পরিচয় দিতে গিয়ে 'কুমার নদী' শব্দদয় ব্যবহার করেছেন। দুঃখ পেয়েছি, কষ্ট লেগেছে আর হতবাকও হয়েছি কোন দর্শকই তেমন কিছুই বলেন নি।
'কুমার নদী' - র প্রয়োগ যে একই সাথে অশুদ্ধ এবং অপপ্রয়োগ তা নিয়ে কল্পকাহিনীসহ উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়লেও বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার সাথে সাথেই যে শেষ হয়ে যায় তা এরপরও বলার অপেক্ষা রাখে না।
ধিক্কার অসহায় শিক্ষা ব্যবস্থাকে।
শুদ্ধ হবে - 'কুমার নদ'।
কারণ - (নিজের মত করে নিয়ম)
পুরুষ বাচক শব্দ (সাধারণত যেসকল শব্দের অন্তে 'আ/ই/ঈ' কার অর্থাৎ া/ি/ী থাকে) নিয়ে যদি এমন কোন জলাধারের নামকরণ করা হয় যা অন্য একটি বড় অথবা ছোট জলাধরের সাথে সংযুক্ত থাকে তার সাথে 'নদী'-র পরিবর্তে 'নদ' যুক্ত হবে।
উদাহরণ - ব্রহ্মপুত্র নদ, কুমার নদ ইত্যাদি।
কল্পকাহিনী -
উপরিলিখিত কারণ ছাড়া অনেকেই অনেক কারণ দেখান নদী , নদ ব্যবহারের নিয়ম হিশাবে। যেমন- শাখা থাকলে নদী না থাকলে নদ ..........ইত্যাদি ইত্যাদি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




