জোকস - ১
এক নবদম্পত্তি এক হোটেলে উঠল। মেনেজারকে মোটা বকশিশ দিয়ে বলল, -"কেউ যেন না জানে যে আমরা নবদম্পত্তি।
কারন, জানতে পারলে সবাই আমাদের দিকে বারবার তাকিয়ে বিরক্ত করবে।" -"কোনো চিন্তা নেই, স্যার" বলল ম্যানেজার। পরদিন থেকেই সবাই ঘাড় ঘুরিয়ে, আড়চোখে ঐ নব দম্পত্তিকে দেখতে লাগল। লোকটি রেগেমেগে মেনেজারের কাছে যেয়ে বলল, "আপনি আপনার কথা রাখেন নি। নিশ্চয়ই বলে দিয়েছেন যে আমরা নবদম্পত্তি?" ম্যানেজার বলল, "ছি ছি স্যার। আমি ওরকম বলিনি, বরং আমি উল্টো বলে রেখেছি যে আপনারা বিয়েই করেন নি।"
জোকস – ২
একবার এক ছাত্রকে শিক্ষক প্রশ্ন করলেন >> "অ্যাম্বুলেন্স সাদা হয় কেন ?":
:
এক ছাত্রের উত্তর শুনুন >> "অ্যাম্বুলেন্স এ অক্সিজেন সিলিন্ডার থাকে আর অক্সিজেন একটা গ্যাস, গ্যাস রান্নার কাজে ব্যবহার হয় আর খাবার ভিটামিন এর উৎস, আমরা সূর্য থেকে ভিটামিন D পাই আর সূর্য আলো দেয়, আলো বাল্ব থেকে আসে আর ক্রিসমাস ট্রি তে ছোট বাল্ব লাগান হয় ক্রিসমাস মানে গিফট আর সান্তা গিফট নিয়ে আসে...সান্তা দক্ষিন মেরুতে থাকে আর ওইখানে মেরু ভাল্লুক থাকে!!!....মেরু ভাল্লুক সাদা আর এই জন্য অ্যাম্বুলেন্স সাদা !!!!...
জোকস – ৩
শিক্ষক: পিতা ও পুত্রের বয়সের বয়সের সমষ্টি ৮২ বছর,
পুত্রের বয়স ২ বছর হলে পিতার নাম কি ?
↓
↓
↓
↓
↓
↓
↓
↓
↓
↓
↓
↓
↓
↓
↓
↓
↓
↓
↓
ছাত্ররা সমস্বরে: ...............এরশাদ !!!
জোকস – ৪
মিসেস আজিজকে সবাই কিপটে হিসেবে জানে। আজিজ সাহেব মরে যাওয়ার পর তিনি পত্রিকায় শোক বিজ্ঞপ্তি দিতে গেলেন। বিজ্ঞাপন ম্যানেজারের সঙ্গে তার কথা হচ্ছে -
মিসেস আজিজ : শোক বিজ্ঞপ্তির জন্য কত টাকা লাগবে?
ম্যানেজার : প্রতি পাঁচ শব্দ একশ টাকা।
মিসেস আজিজ : আমি মাত্র দুটো শব্দ ছাপাতে চাই : আজিজ মৃত।
ম্যানেজার : তবু আপনাকে এক শ টাকাই দিতে হবে। আপনি ইচ্ছা করলে আরও তিনটি শব্দ যোগ করতে পারেন।
মিসেস আজিজ : (একটু ভেবে নিয়ে) ঠিক আছে তাহলে ওটার সঙ্গে যোগ করে দিন টয়োটা বিক্রি হবে।
* জোকসগুলো এখান থেকে নেওয়া। এখানে আরও অসাধারণ পেটে খিল ধরানো হাসির জোকস রয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





