
“প্রিয় বাবা- মা, আমি তোমাদের অনেক মিস করছি। আমি একটা প্রোজেক্টে কাজ করছি যেটার কাজশেষ হতে অনেকদিন লাগবে। কিন্তু আমি তোমাদের বয়স্ক দেখতে চাই না। আমি তোমাদের ওরকমই দেখতে চাই, যেরকম আমি দেখে গিয়েছি। আমি তোমাদের জন্য একটা ওষুধ পাঠালাম যেটা আমি বানিয়েছি। এটা খেলে তোমাদের বয়স কমে যাবে। তোমরা দুইজন এটা এক ফোঁটা করে খেও। যাতে বয়স কমে যায়। আর আমি ফিরে এসে তোমাদের ওরকমই দেখতে পারি, যেরকম আমি দেখে গিয়েছি। তোমাদের অনেক ভালবাসি।
ইতি তোমাদের মেয়ে
চিঠির সাথে একটা ছোট বোতল। স্বামী তখন স্ত্রীকে বলল তুমি আগে খাও। স্ত্রী খেল ওষুধ এক ফোঁটা, তার বয়স ৫ বছর কমে গেল। এরপর স্বামী খেল এক ফোঁটা। সেও কমবয়স্ক হয়ে গেলো। যাই হোক এক বছর পর তাদের মেয়ে ফিরে এল। সে এসে দেখল তার বাবা যুবক আর হ্যান্ডসাম হয়ে গিয়েছে, আর তার কোলে একটা বাচ্চা। মেয়েতো মহাখুশি। সে ভাবল তার বাবা মার বয়স কমে গিয়ে আরেকটা বাচ্চা নিয়েছে। বাবা মেয়েকে দেখে খুশি হয়ে বলল “তোমার ওষুধ অনেক কাজ করেছে”
মেয়ে জিজ্ঞেস করল তার মা কোথায়?? বাবা বলল “তোমার মা আমাকে কম বয়স্ক দেখে আরও ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। সে আরও চাইত তার বয়স আরও কমে যাক। তাই সে পুরো বোতল ওষুধ খেয়ে ফেলে। যাতে আমি আর খেতে না পারি আর তার বয়সও আরও কমে যায় আর এখন সে আমার কোলে।
* এরকম আরও মার মার কাট কাট জোকস একসাথে পেতে চাইলে এখানে দেখতে পারেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




