হাতি যাচ্ছে নদীতে গোসল করতে৷ ৩ পিপড়া গাছের উপর থেকে হাতিকে দেখে বলল, "চল আমরা হাতিরে মাইর লাগাই, ব্যাটা আমাগো অনেক বন্ধুরে পা দিয়া মারছে৷" হাতিটা গাছের নিচ দিয়ে যাওয়ার সময় ৩জনে গাছ থেকে লাফিয়ে হাতির পিঠে চড়ে কামড়াতে শুরু করল৷
হাতি গা ঝাড়া দিল, একটা পিপড়া নিচে পড়ে গেল৷ শুড় দিয়ে বাড়ি দিল, আরেকটা পিপড়া পড়ল৷ কিন্তু ৩য়টা কিছুতেই পড়েনা৷
হাতি ভাবল যাই, পানিতে ডুব দেই গোসলও হয়ে যাবে পিপড়াও চলে যাবে৷ যেই ভাবা, সেই কাজ৷
হাতি তাড়াতাড়ি নদীতে নেমে ডুব দিতে থাকল৷ এদিকে হাতির পিঠ থেকে পড়ে যাওয়া দুই পিপড়াও হাতির পিছে পিছে নদীর পাড়ে গিয়ে উপস্থিত হল৷ তারা দেখল, হাতিটা ডুবছে আর ভাসছে৷ আর তাদের বন্ধু হাতির পিঠ কামড়ে ধরে বসে আছে৷
এই দেখে তারা উল্লাসে চিৎকার দিয়ে তাদের বন্ধুকে বলল, "সাব্বাস দোস্ত, সাব্বাস !!!
চুবা হাতিটারে ভালা কইরা পানিত চুবা৷"
*** আরও জটিল কিছু মিস করতে না চাইলে এখানে দেখতে পারেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




