somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মজার একটি ভিনদেশী রেসিপি

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চিকেন রেশমী বাটার মাসালা
“চিকেন রেশমি বাটার মাসালা” হাড়বিহীন মুরগীর মাংসের তৈরি এক ধরনের সুস্বাদু খাবার। এটি মূলত একটি ইন্ডিয়ান খাবার। ঢাকার বিভিন্ন রেষ্টুরেন্টে এই খাবারটি পাওয়া যায়। স্বাস্থ্য সচেতন অনেকে রেষ্টুরেন্টের খাবার খেতে পারেন না বা এড়িয়ে চলেন। আবার অনেকের পক্ষে পরিবার-পরিজন নিয়ে রেষ্টুরেন্টে গিয়ে খাওয়া ব্যয়বহুল হয়ে যায়। তারা চাইলে বাড়িতে তৈরি করতে পারেন এই খাবারটি।

প্রয়োজনীয় উপকরণ:
মুরগির মাংস ৫০০ গ্রাম (হাড় ছাড়া)
পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
কাঁচামরিচ পেস্ট ১ চা চামচ
টকদই ২ টেবিল চামচ
আদাবাটা ১ চা চামচ
রসুন বাটা আধা চা চামচ
পেঁয়াজপাতা কুচি ১ চা চামচ
বাটার ২ টেবিল চামচ
বেসন ১ টেবিল চামচ
ধনিয়াপাতা কুচি ১ চা চামচ
কাজুবাদাম বাটা ১ চা চামচ
ক্রিম ১ চা চামচ
জিরা, সাদা গোলমরিচ
মিক্স গরম মসলা গুঁড়া কোয়ার্টার চা চামচ করে
ডিম ১টি
লেবুর রস ১ চা চামচ
জাফরান পানি
লবণ পরিমাণমতো


প্র্স্তুত প্রণালী:
প্রথমে মুরগির মাংসকে হাড় থেকে আলাদা করে একটি পাত্রে লেবুর রস ও লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখতে হবে।
পরে একটি মুরগির ডিম, আদা রসুন ও বেসন দিয়ে মেখে নিতে হবে।
তারপর একটি হাঁড়িতে দু চামচ বাটার ও পেঁয়াজ কুচি করে ভেজে নিতে হবে।
এরপর মাংস হাঁড়িতে ছেড়ে দিয়ে সাথে কাজু বাটা, দইসহ একত্রে হাঁড়িতে ছেড়ে দিতে হবে। সাথে সাথে গরম মসলা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ চুলায় জ্বাল দিতে হবে।
যখন মাংস সিদ্ধ হয়ে যাবে তখন পেঁয়াজপাতা, ধনিয়াপাতা, জাফরান পানি, ফ্রেশ ক্রিম দিয়ে চুলা থেকে নামিযে পরিবেশন করুন।

* আরও অনেক অনেক দেশী-বিদেশী রেসিপির সংগ্রহ রয়েছে এই লিংকে
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

×