
অসাধারণ একটি দুর্লভ ছবি। একই ছবিতে আফজাল হোসেন, হুমায়ুন ফরীদি, রাইসুল ইসলাম আসাদ।

থাইল্যান্ডের একটি স্থানের ঘটনা। মটোলা একটি ৪৯ বছর বয়স্ক মেয়ে হাতি। ল্যান্ড মাইন দুর্ঘটনায় তার পা কাটা পড়লে সেখানে কৃত্রিম পা লাগানো হয়। এখন দশ বছর ধরে কৃত্রিম পা নিয়ে বেঁচে আছে সে। ডাক্তার এবং হাতিটির মালিক জানিয়েছেন নিজের কৃত্রিম পা নিয়েও অনেক আনন্দে আছে সে। নানাভাবে সাহায্য করছে মনিবকে।

রক হোটেল নামে পরিচিত সমুদ্রের উপর দাঁড়িয়ে থাকা এই হোটেলটি আছে জাঞ্জিবারে। অসাধারণ হবে যখন মনের মানুষকে নিয়ে বসে খাবার খাবেন এবং শান্ত সমুদ্র দেখবেন রাতের আলোয়!

Potala palace (tibet)- পোটালা প্যালেস, তিব্বত, দালাই লামার বাসস্থান ও বিশ্বের উচ্চতম রাজপ্রাসাদ এটি। ৫০ বছর লেগেছে ৩৭০০ মিটার উঁচু ১৩ তলা বিশিষ্ট প্রাসাদটি তৈরি করতে। এ ছাড়াও এতে রয়েছে এক হাজার কক্ষ।

গ্রীস ও ট্রয়ের উপাখ্যানের কাঠের ঘোড়া ‘ট্রোজান হর্স’ এর কথা মনে আছে? দীর্ঘ দশ বছর ট্রয় নগরী অবরোধ করে রাখার পরেও ট্রয় নগরীতে প্রবেশ করতে না পেরে গ্রীসের যোদ্ধারা ছল করে ট্রোজান হর্সের দ্বারা প্রবেশ করেছিল ট্রয়ের দূর্গে; কাঠের সেই ঘোড়াটি তৈরী করে সেটি ট্রয়ের জন্য উপহার হিসেবে পাঠিয়েছিল গ্রীসের সৈনিকরা, আপাত নিরীহ দর্শন কাঠের ঘোড়াটির ভেতরে অবস্থান নিয়েছিল গ্রীসের চৌকস সৈন্যদল যা পরবর্তীতে ট্রয়ের পরাজয় নিশ্চিত করে। সেই পৌরাণিক কাহিনীর ভাবনার উপর ভিত্তি করে ঘোড়া আকৃতির একটি হোটেল চালু হয়েছে বেলজিয়ামে। সেই উপাখ্যানের সাথে মিলিয়ে এর অভ্যন্তরভাগ ডিজাইন করা হয়েছে পৌরানিক আবহে যা মুহূর্তেই আপনাকে নিয়ে যাবে সুদূর অতীতে, কখনো মনে হবে আপনি ‘লর্ড অফ দ্য রিংস’ সিনেমার সেটে বসে আছেন কিংবা ‘ট্রয়’ সিনেমাটির আপনি নিজেই একজন কুশলী। হোটেলের ক্ষয়িষ্ণু কাঠে পাওয়া যাবে প্রাকৃতিক ছোঁয়া যা অনুভূতি এনে দেবে গাছে নির্মিত কোন বাড়ির।
* আরও হাজার হাজার দেখা-অদেখা ছবির সংগ্রহ রয়েছে এই লিংকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




