সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:৪৫
ধানের চিটার মতো খসে যাচ্ছে অনামিকার নখ....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
প্রায়ই স্কুল মিস করি। সকালে ঘূম ভাঙে না। বাবা ঘুম থেকে উঠে যত দ্রুত সম্ভব বাসা থেকে বেড়িয়ে যান। মায়ের ঘূম ভাঙ্গতে সময় লাগে। মা রাতে ফোনে কথা বলে। যেদিন বেশি কথা বলে সেদিন আমার স্কুল মিস হয়। আমাকে স্কুলে নিয়ে যান নানী। নানী বাবা মায়ের বিয়েতে অমত ছিলেন। বিয়ের আগেই যখন আমি মায়ের পেটে অবস্থান নিয়েছিলাম। আমার নানী তার বিরোধিতা করে বলেছিলেন, এ সন্তান অবৈধ হবে। তবু আমার মা বাবা ভ্রুন অবস্থায় আমাকে হত্যা করেনি। বাবা যতক্ষন বাসায় থাকেন ততক্ষনই ঘুমান। নানী সারাদিন রান্না করেন। মা অফিসে যান এবং রাত করে ফিরেন। আমি সারাদিন টিভি দেখি আর একা একা খেলি। নিয়মিত গোসল করতে আমার ভালো লাগেনা। গোসল করলে চুল ভেজা থাকে। মা বলেন চুলে অনেক উকুন হয়েছে তোমার। বাবা বলেন চুল আচড়াতে। আমার চুল আচড়াতে ভালো লাগেনা। আজ একজন অতিথি এসেছিলেন বাসায়, তিনি আমাকে বললেন এই তুমি এতো উস্কুখুস্কো কেন? আমি ইচ্ছা করে এমন থাকিনা। আমার মা শরীর খারাপ নিয়ে আজ বাসায় ফিরেছে। সারারাত বমি করলো। বাবা নাইট ডিউটি করতে এখন অফিসে। আজ আমাদের স্কুলে পিকনিক। এই দিনটির জন্য আমি সারাবছর অপেক্ষা করেছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমাকে স্কুলে নিয়ে যাবার কেউ নেই। জানি আমি একদিন বাবা আর মা আলাদা হয়ে যাবে। তা নিয়ে মাঝরাতে বৈঠকও হয়। আমার মা সত্যিকার অর্থে বাবার এক বন্ধুর প্রেমে পড়েছে। তার প্রেম যে অনেক গভীর তার প্রমান দিতে মা তাকে বিয়ে করতে প্রস্তুত। বাবার কাছে ডিভোর্স চেয়েছে। বাবাও তাই চান, সত্যিকার প্রেমের জয়। আমি তাই পাচঁ বছর বয়স থেকেই একা থাকতে শুরু করেছি।
৫টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।