দুই বছরের শীত
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেদিন আমাদের শহরে সূর্যের মুখ দেখা যায়নি। ঘোলা ঘোলা গুড়ি গুড়ি মেঘ মাখা ভোর। মা জানতেন, ভোরে ঘুম থেকে উঠতে আমার অনেক কষ্ট হয়। রাতের হিম হিম বাতাশে কি যে সুন্দর গন্ধ লেগে থাকে। চোখে ঘুম মেখে, আমি জেগে থাকি। আমার ঘুমাতে ইচ্ছা করেনা। মা, মা এখনো অনেক কষ্ট হয়। একদিন মেঠো পথের পাশে যত্নে রেখে আসা আমার তৃণলতা, আমার ভেজা ভেজা ঘাসেদের কথা মনে আসে। আমি ঝুল বারান্দায় ঠায় দাড়িয়ে থাকি। দুর ধুমল আলোতে চোখ রেখে, কান পেতে তার ডাক শুনি।
একবছর পর আরেক শীতে বসলাম লেখাটির এডিট করতে। শহরে আজো মাঝে মাঝে সূর্যের মুখ দেখা যায়না। ঘোলা ঘোলা গুড়ি গুড়ি মেঘ মেখে নিয়ে আমাদের শহরে ভোর হয়। আমি ভোরে ঘুম থেকে উঠি। রাতের হিম হিম বাতাশে আমি আর জেগে থাকিনা। আমার শুযে পড়তে ইচ্ছা করে। যথাসময়ে বিছানায় যেতে না পারলে আমার রাগ হয়। পুরনো গাছের শেকড়ের মতো অতীত আরো গভীরে প্রোথিত করে আমাকে। মায়ের কথা মনে হয়, বাবার কথা মনে হয়। বাবা বোধ হয় বেশিদিন আর বাঁচবেননা। আমি ঝুল বারান্দায় ভেজা গামছা মেলে দিয়ে ঘরে ঢুকে যাই। দ্রুত অফিসে যেতে হবে। সিএনজিতে চুপ করে বসে থাকি। সিএনজির ঠান্ডা হাওয়ায় অর্থহীন ব্যস্ততার তাড়া দিতে দিতে আমি অফিসে আসি। রাত করে বাসায় ফিরে ভাত খাই। একবছরে ১০ বছরের বয়স হয়ে যায় আমার।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ০৬ ই মে, ২০২৬ দুপুর ১২:৫৭

চোরাবালির মতো টেনে ধরা নিঃশব্দ বিকেলে,
অদৃশ্য কিছু হাত ছুঁয়ে যায় ভাঙা স্মৃতির ধূলি,
বেঁচে আছি এইটুক স্বীকারোক্তি,
তোমারে দেখিনা বহুদিন, তবু রয়ে যাও ভীষণ ভুলই।
সমুদ্র ডাকে দূর থেকে নোনা হাওয়ার ভাষায়,
অপেক্ষারা...
...বাকিটুকু পড়ুন
"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."
জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের...
...বাকিটুকু পড়ুন
আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু...
...বাকিটুকু পড়ুনএই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা...
...বাকিটুকু পড়ুন