সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় তিন ব্যক্তিরসহ সাত ধরনের নমুনার ডিএনএ পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্র পাঠানো হচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার পুলিশ সুপার মো. জাফর উল্লাহ ওই নমুনার ডিএনএ পরীক্ষার জন্য রবিবার আদালতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান যুক্তরাষ্ট্রের ইনডিপেনডেন্ট ফরেনসিক সার্ভিস লিমিটেডে ডিএনএ পরীক্ষার জন্য ওই নমুনা পাঠানোর অনুমতি দেন।
নমুনাগুলো হলো- লোহার ফ্লাটবার দিয়ে তৈরি গ্রিলের অংশ, ঘরে প্রবেশের মেইন দরজার একটি পুরাতন ব্যবহারিক লক (তালা), একটি পুরাতন ব্যবহারিক পিতলের সিটকানি, কাস্টিং লোহার তৈরি পুরাতন ব্যবহারিক একটি ডোর চেইনের সেট ও তিনজন সন্ধিগ্ধ ব্যক্তির ইঁপপধষ ঝধিন।
আবেদনে বলা হয়, গত ১১ জানুয়ারি সকালে মামলার ঘটনাস্থলে (সাগর-রুনির হত্যার স্থান) শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম রাজাবাজারস্থ ৫৮/এ/২ বাসার ফ্লাট নং-৪ এর প্রবেশ পথের মেইন দরজা হতে এবং রান্না ঘরের পূর্ব পাশের বারান্দার গ্রিল হতে নমুনাগুলো সংগ্রহ করা হয়। মামলার গুরুত্ব অনুধাবন করে নমুনাগুলো যুক্তরাষ্ট্রের কলোরোডো অঙ্গরাজ্যে অবস্থিত ইনডিপেনডেন্ট ফরেনসিক সার্ভিস লিমিটেডে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো প্রয়োজন।
এর আগে একই প্রতিষ্ঠান থেকে সন্দেহভাজন ১৩ ব্যক্তির ডিএনএ নমুনা পরীক্ষা করা হয়েছে। কিন্তু ডিএনএ পরীক্ষার ফলাফল থেকে কোন আসামিকে সনাক্ত করতে পারেনি র্যাব। তবে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নমুনা থেকে দুই ব্যক্তির পূর্ণাঙ্গ ডিএনএ বৃত্তান্ত পাওয়া গেছে। এই দুই ব্যক্তিকে সনাক্ত করতে এখন কাজ করছে তদন্ত কর্মকর্তারা। র্যাবের ধারণা এরাই প্রকৃত খুনি।
মামলাটিতে এ পর্যন্ত ৭ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এরা হলেন- নিহত মেহেরুন রুনির কথিত বন্ধু তানভীর রহমান, বাড়ির দারোয়ান পলাশ রুদ্র পাল, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন ও মো. সাঈদ।
গত ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজ ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
সাগর-রুনি হত্যা ডিএনএ পরীক্ষার জন্য ফের ৩ জনের নমুনা যাচ্ছে যুক্তরাষ্ট্রে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে – ১

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন
কি মানুষ বানাইলা

কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।