somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে চলছে টালবাহানা http://aimsnews24.com/?p=241

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, ১৫ জানুয়ারি: বাংলাদেশের সরকারি প্রশাসন সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না৷ সে কারণে সাংবাদিকরা আরো বেশি দলনের শিকার হচ্ছেন৷ এছাড়া, সরকারের কোনো কোনো অঙ্গের সদস্যরাও সরাসরি সাংবাদিক নির্যাতনে জড়িয়ে পড়ছেন৷

মানবাধিকার সংস্থা ‘অধিকার’ এর হিসেব অনুযায়ী, গত বছর বাংলাদেশে ২৮৯ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন৷ এর মধ্যে নিহত হয়েছেন পাঁচজন সাংবাদিক৷ আহত হয়েছে ১৬১ জন, ৬৩ জন হুমকির শিকার হয়েছেন আর ১০ জন শিকার হয়েছেন আক্রমণের৷ এঁদের মধ্যে ৫০ জন সাংবাদিক পুলিশ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে নির্যাতিত হয়েছেন৷

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, রাষ্ট্র সাংবাদিকদের নিরপত্তার ব্যাপারে কোনো উদ্যোগ নেয় না৷ তাই নির্যাতনকারীরা উৎসাহিত হয়৷ এমনকি সরকারের ভূমিকার কারণেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সাংবাদিকদের ওপর নির্যাতন চালায়৷

তিনি বলেন, ফেনীর সাংবাদিক টিপু সুলতানের ওপর আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারী এবং তার বাহিনীর হামলার কথা সারা দুনিয়া জানে৷ অথচ সেই নির্যাতনের মামলাটি বর্তমান সরকারের আমলে প্রত্যাহার করা হয়েছে রাজনৈতিক বিবেচনায়৷ আর সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে চলছে টালবাহানা৷ এতেই সাংবাদিকদের ব্যাপারে সরকারের মনোভাব স্পষ্ট হয়ে উঠেছে৷

ইলিয়াস খান বলেন, রাষ্ট্র এবং সরকারের সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে যখন এত উদাসীনতা, সেখানে সাংবাদিকদের নিজেদের নিরাপত্তার জন্য ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই৷

‘অধিকার’ -এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালে ২২১ জন, ২০১০ সালে ২৩১ জন এবং ২০১১ সালে ২৫৬ জন সাংবাদিক বাংলাদেশে নির্যাতনের শিকার হয়েছিলেন৷
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×