somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তীব্র শীত ও শৈত প্রবাহে দেশের মানুষ চরম দুর্ভোগ পোহালেও শীতবস্ত্র বিতরণে কোন উদ্যোগই গ্রহণ করেনি বিদেশি সাহায্যপুষ্ট এনজিওগুলো

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তীব্র শীত ও শৈত প্রবাহে দেশের মানুষ চরম দুর্ভোগ পোহালেও শীতবস্ত্র বিতরণে কোন উদ্যোগই গ্রহণ করেনি বিদেশি সাহায্যপুষ্ট এনজিওগুলো। এদিকে, এনজিও বিষয়ক ব্যুরো থেকে দুইটি এনজিও শীতবস্ত্র বিতরণের অনুমোদন নিলেও দাতা সংস্থা টাকা দিচ্ছে না এমন অজুহাতে শীতবস্ত্র বিতরণ করেনি একটি এনজিও। চলতি অর্থ বছরের নভেম্বর পর্যন্ত এনজিও ব্যুরোর মাধ্যমে বিভিন্ন এনজিও এক হাজার ৭ শ’ ৬০ কোটি ৮৬ লাখ টাকা বৈদেশিক সহায়তা ছাড় করালেও শীতার্ত মানুষের পাশে কোন সংগঠনই না দাঁড়ানোর কারণে হতবাক হয়েছেন এনজিও ব্যুরোর কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। তারা বলছেন, শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর কোন আগ্রহই দেখাচ্ছে না এনজিওগুলো।

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. নুরুন্নবী তালুকদার জানান, এবার শীতকবলিত এলাকার মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য অনুমোদন চেয়ে তাদের কাছ আবেদন করেছে মাত্র দুটি এনজিও। মুসলিম এইড ইউকে এনজিও-কে গত রবিবার এবং পার্ল নামে একটি এনজিওকে কয়েক দিন আগে শীত বস্ত্র বিতরণের অনুমোদন দেওয়া হয়েছে। পার্ল এনজিও চট্টগ্রামে শীত বস্ত্র বিতরণের অনুমোদন নিলেও দাতা সংস্থা তাদের টাকা দেয়নি এমন অজুহাতে শীতবস্ত্র বিতরণ করেনি। তিনি বলেন, শীতবস্ত্র বিতরণের জন্য এনজিওগুলোকে আহ্বান জানিয়েও কোন সাড়া পাওয়া যাচ্ছে না।

সংশ্লিষ্টরা জানান, বর্তমানে এনজিও ব্যুরাতে নিবন্ধিত এনজিওর সংখ্যা আড়াই হাজারেরও বেশি। এনজিওগুলো বিদেশ থেকে শত শত কোটি টাকা তহবিল আনলেও স্বাস্থ্য, শিক্ষাসহ তুলনামূলকভাবে অলাভজনক খাতে তারা প্রাপ্য অর্থ খরচ করতে চায় না। বড় এনজিওগুলো ব্যাংক, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, ক্ষুদ্র ঋণদান কর্মসূচি ও ব্যবসায়িক কার্যক্রমে তাদের টাকা ব্যয় করছে বলেও অভিযোগ রয়েছে। এসব কারণে দুর্যোগ বা দুর্যোগোত্তর ত্রাণ কার্যক্রমে অসহায় ও গরীব মানুষদের সাহায্য করার প্রবণতা এনজিওগুলোর মধ্যে কমছে ।

এনজিও ব্যুরোর কর্মকর্তারা জানান, বন্যা, ঘুর্নিঝড়, খরা প্রভৃতি প্রাকৃতিক ও দুর্যোগের সময় বা দুর্যোগোত্তর সময়ে বৈদেশিক সাহায্যের মাধ্যমে ত্রাণকার্য পরিচালনা করতে হলে সংশ্লিষ্ট এনজিওকে এনজিও বিষয়ক ব্যুরোর কাছ থেকে অনুমতি নিতে হয়। এক্ষেত্রে ত্রাণ কর্মসূচি এনজিও ব্যুরোর কাছে পেশ করার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে অনুলিপি দিতে হয়। এনজিও’র কাছ থেকে প্রস্তাবিত ত্রাণ কর্মসূচি বা প্রকল্প প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে এনজিও ব্যুরো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ করে সংশ্লিষ্ট এনজিও, মন্ত্রণালয় এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে অবহিত করবে। এ ছাড়া প্রকল্প অনুমোদনের ২৪ ঘন্টার মধ্যে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা বা সামগ্রী অবমুক্তির আদেশ জারি করবে এনজিও বিষয়ক ব্যুরো। শুধু তাই নয়, যেকোন ত্রাণ বা সাহায্য প্রদানের ক্ষেত্রে প্রকল্প বা কর্মসূচি দ্রুত অনুমোদনের ব্যবস্থা করাও হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×