somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাল টাকা তৈরি ও বাজারজাত করে কুমিল্লার ফেরদৌসি

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩১ আগষ্ট শনিবার কুমিল্লা ডায়বেটিক হাসপাতালে জাল টাকাসহ আটক ফেরদৌসি বেগমের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় একই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
এই ফেরদৌসি বেগমই ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি কক্সবাজার লাবনী পয়েন্টে বীচ ছাতার মার্কেটে মধ্য রাতে জাল টাকা সহ আটক হয়। ওই ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে প্রায় চার মাস পর ফেরদৌসি বেগমের বিরুদ্ধে কক্সবাজার মডেল থানায় স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪ ধারায় আদালতে চার্জশীট দাখিল করা হয়। মামলা নং- ৪০।
দেশের বিভিন্ন জেলায় জাল নোট বাজারজাত করে এই ফেরদৌসি বেগম। গত মাসে কুমিল্লার মিয়া বাজারে জাল নোট বাজারজাত করার সময় এলকাবাসির সন্দেহ হলে মিয়াবাজারে আটক হয় ফেরদৌসি, পরে ছলচাতুরি করে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়।
জাল টাকা ৈেতরির সাথে জড়িত রয়েছে ফেরদৌসি বেগম, তবে একটি সূত্র জানায়, এই জাল টাকা বাজারজাত করণের সাথে জড়িত রয়েছে ফেরদৌসির একটি শক্তিশালী নেটওয়ার্ক। সূত্রটি জানায়, বাজারজাত করণের জন্য ৩৫ থেকে ৪০ জনের একটি দল রয়েছে, আর এই দলের নেতা ফেরদৌসি বেগম। দেশের বিভিন্ন এলাকায় এবং পছন্দমতো জায়গায় ফেরদৌসি এবং তার দল জাল নোট বাজারজাত করে থাকে। ফেরদৌসি বেগম কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার মৃত আরব আলী মিয়ার মেয়ে। এই এলাকায় বাড়ি থাকলেও বেশির ভাগ সময় ফেরদৌসি বাইরে থাকে বলে জানায় এলাকাবাসি।
মূলত, দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জাল নোট বাজারজাত করার এলাকা পছন্দ করে ফেরদৌসি বেগম, তার পছন্দকৃত এলাকায় পাঠিয়ে দেয়া হয় দলের চতুর সদস্যদের। এজন্য ফেরদৌসি ঘুরে বেড়ায় দেশে প্রত্যন্ত অঞ্চল, যেখনে জাল নোট সনাক্ত করার কোন রকম ব্যবস্থা নেই সে সকল এলাকাগুলোতে ১ হাজার ও ৫শ টাকার নোট চালান করা হয়। তার স্বামীর বিরুদ্ধেও মামলা রয়েছে। ফেরদৌসি বেগমের স্বামী কাজী জাহাঙ্গীর আলমকে ২০১০ সালে ঢাকার খিলগাঁও এলাকা থেকে বিক্রি করার জন্য আনা ৪৪ পিস ইয়াবা সহ আটক করা হয়। পরে রামপুরা থানায় জাহাঙ্গীর এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
জানা গেছে, ফেরদৌসি বেগম নগরীর বিভিন্ন এলাকায় মাঝে মধ্যে জাল নোট নিয়ে বের হয় এবং সুযোগ বুঝে চালিয়ে দেয়।

ফেরদৌসি বেগমের ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি কক্সবাজার লাবনী পয়েন্টে বীচ ছাতার মার্কেটে মধ্য রাতে জাল টাকা সহ আটকের ঘটনায় দায়েরকৃত হয় মামলাটির অভিযোগপত্র ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে। এই অভিযোগপত্রে ফেরদৌসি বেগমের বিরুদ্ধে তদন্তে ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পেয়েছে মামলার তদন্তকারি অফিসার কক্সবাজার থানার এস আই মোঃ মিজানুর রহমান, তিনি জানান, জালটাকা সহ ফেরদৌসি বেগমকে আটক করা হয়েছে, আটককৃত জাল নোট বাংলাদেশ ব্যাংকে পরীক্ষার জন্য পাঠালে ব্যাংক জাল বলে সনাক্ত করে। তিনি জানান, তদন্তে প্রমাণ পাওয়া গেছে। আদালত এই মামলার স্বাক্ষী গ্রহণ করছে বলেও তিনি জানান।
৩১ আগষ্ট শনিবার কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালে জাল টাকাসহ হাতেনাতে আটক হয় ফেরদৌসি বেগম। শনিবার সকাল ১১ টায় কৌশলে কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের কাছে ভাংতি চেয়ে জাল টাকা বিনিময়ের সময় তাকে আটক করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ফেরদৌসিকে আটকিয়ে র‌্যাব এ খবর দিলে কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ অধিনায়ক শাহেদ হোসেন রাজীব ফেরদৌসি বেগমকে জাল টাকাসহ র‌্যাব কার্যালয়ে নিয়ে যায়। তার সাথে থাকা ১ হাজার টাকার ৪ টি নতুন নোট পাওয়া যায়। ঐ দিন রাতেই ফেরদৌসি বেগমের বিরুদ্ধে র‌্যাবের এস আই পুর্ণেন্দু কোতয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। এই মামলাটি তদন্ত করছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার এস আই সাইফুল, তিনি জানান ফেরদৌসি বেগমকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে রিমান্ড চাওয়া হয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×