বাংলাদেশে রাজনৈতিক আলোচনা ও সমালোচনা আমরা বাংলাদেশী হিসাবে পৃথিবীর যে প্রান্তে যাই না কেন আমরা বাংলাদেশী এবং বাংলাদেশেকে ভালোবাসী, বাংলাদেশের রাজনীতিকে ভালোবাসী এবং বাংলাদেশের মানুষ কে নিয়ে চিন্তা করি। এটা আমাদের বাঙালীত্ব। তাই তো দেশকে ভালোবাসী, দেশকে নিয়ে চিন্তা করি।
২ সেপ্টেম্বর ২০১৩, জনাব ফারহান খানের উপস্থাপনায় চ্যানেল এস এর জনপ্রিয় অনুষ্ঠান অভিমতে দেখতে পেলাম দুপক্ষ বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গণ মানুষের নেতা তারেক রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আলোচনা আর সমালোচনা চলছিল। আমি আমার বিবেক এবং বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে প্রশ্ন রাখতে চাই। বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমানের সাথে একজন জয়ের রাজনীতি ও চিন্তা ধারা কিভাবে সমকক্ষ হতে পারে? বাংলাদেশের বর্তমান রাজনীতিতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন জনাব তারেক রহমান। অন্যদিকে জয় অনেকটা উড়ে এসে জুড়ে বসার মত আমেরিকাতে থেকে এসে রাজনীতির কাঠি নাড়ছেন। কাঠি নাড়াচাড়া আর প্রকৃত রাজনীতি এক নয় তা আমরা সবাই জানি। তারেক রহমান মা মাটি ও দেশকে বুকে আঁকড়ে ধরে বড় হয়েছেন, বাংলাদেশের প্রতিটি মানুষের দরদ অনুভব করেছেন, কষ্ট দেখেছেন, না খাওয়া মানুষের আহাজারি দেখেছেন। গ্রামের কৃষকের সাথে কাজ করে অনুভব করেছেন কি পরিশ্রম কৃষক করছে। বাংলার খোলা আকাশের নীচে কঠোর রোদ, বৃষ্টি উপেক্ষা করে মানুষকে এবং দেশকে জানতে ছুটে বেড়িয়েছেন। অন্যদিকে সজীব ওয়াজেদ জয় বিদেশে বিলাসী জীবন কাটিয়েছেন। কিভাবে জয়কে তারেক রহমানের সাথে তুলনা করা চলে তা শুধু আমার নয় বাংলাদেশী সাধারণ মানুষের মাথায়ও ঢুকছে না। তারেক রহমান হলেন সাবেক রাষ্ট্র নায়ক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে বাংলার গণমানুষকে একটি উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। সেই জনপ্রিয় নেতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপোষহীন নেত্রী, ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমানকে সরাসরি দলের বা দেশের কোন প্রধান দায়িত্ব দেন নাই।
তারেক রহমান হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান সহ সকল প্রকার মানুষের উন্নয়নে দেশকে বিশ্বের মাঝে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। যদি তারেক রহমানকে মেরে ফেলার অথবা দেশে থেকে দুরে রাখা যায় তাহলে আজকে আশীর্বাদের আওয়ামীলীগ সরকার দেশের মাটিতে যা ইচ্ছে তাই করতে পারবে। দেশের বন্দরসহ বাংলার খনিজ সম্পদ বিদেশের হাতে তোলে দিতে সহজ হবে। তাই তারেক রহমানকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বিদেশের মাটিতে রাখা হয়েছে। আজ দুধ কলা খাওয়া জয়কে বাংলাদেশের মানুষের সামনে তোলে ধরা হচ্ছে। বাংলাদশের মানুষ এতো বোকা নয় যে জোর করে ফরমালিন দেয়া কলা খাওয়াবেন! আর বাংলাদেশের মানুষ তা খেয়ে ফেলবে। আমাদের সন্দেহ হচ্ছে বাংলাদেশকে জয় ভালোবাসে কি না? যদি বাংলাদেশকে ভালোবাসতো তাহলে বিদেশী কেন বিয়ে করবেন। আজ প্রধানমন্ত্রীর পরিবারের দিকে খেয়াল করলে দেখা যায় এই পরিবারের সদস্যরা বিদেশীদের বিয়ে করতে পছন্দ করেন।
আমরা দেখেছি ইফতার পার্টিতে তারেক রহমান তার বক্তব্যে এত সুন্দর করে আগামী দিনের দেশ পরিচালনার চিন্তা ভাবনার গঠনমূলক তথ্য দিয়ে গেছেন। তা দেশের জন্য অত্যন্ত মঙ্গল বয়ে আনবে। তিনি আওয়ামী সরকার বা শেখ হাসিনার প্রতি কোন প্রকার কটুক্তি করেননি। তার বক্তব্যে প্রমাণ করে তারেক রহমান তার পারিবারিক বৈশিষ্ট্যে মন্ডিত। আর শেখ হাসিনার কথা বা বক্তব্যে কি প্রমাণ করে তা বাংলাদেশের মানুষের কাছে ছেড়ে দেয়াই ভালো। শেখ হাসিনা যেসব অশালীন ও জঘণ্য মন্তব্য করে আসছে। তা কেবল তার রুচিহীনতার অভাবই প্রমাণ। পরিশেষে আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুচিশীল, শালীন ও ইতিবাচক বক্তব্য থেকে আজকের প্রধানমন্ত্রীর শিক্ষা নেয়া উচিত।
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।