somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"নাস্তিকদের বিষয়ে যদি কোর'আনের কোন আয়াত থাকে যে তাদের দেশ ত্যাগে বাধ্য করা যাবে।"

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন হুজুর গতকাল হেফাজতে ইসলামের সমাবেশ থেকে বলেছেন এই দেশের হিন্দু থাকতে পারবে, খ্রিষ্টান থাকতে পারবে, বৌদ্ধ থাকতে পারবে, কিন্তু নাস্তিক থাকতে পারবে না। হুজুর আপনার হজ্জ করার সৌভাগ্য হয়েছে কি না আমি জানি না। ধর্ম নিয়ে বাড়াবাড়ির পক্ষে আমি নই, কারণ ধর্ম বিষয়টা এত বিশাল যে আমার মত নাদান মানুষের পক্ষে এর এক্সপার্ট হওয়া সম্ভব নয়। বেয়াদবি মাফ করবেন কেবল জানতে চাচ্ছিলাম যে, "নাস্তিকদের বিষয়ে যদি কোর'আনের কোন আয়াত থাকে যে তাদের দেশ ত্যাগে বাধ্য করা যাবে।"

সেই সাথে ঐ হুজুরের কথায় অনুসারে একটু বলতে চাই, বেয়াদবি নিবেন না যেন। হিন্দু ধর্মে নাস্তিক্যবাদ আছে, এখন কি যারা নাস্তিক্যবাদ চর্চা করে তাদের দেশ থেকে বের করে দেয়া লাগবে?
“স্রষ্টা মাত্র একজন, দ্বিতীয় কেউ নেই ।
>বেদাঙ্গ উপনিষদ, অধ্যায় ৬, পরিচ্ছেদ ২, অনুচ্ছেদ ১
“তার কোন প্রভু নেই । তার কোন মালিক নেই । তার কোন বাবা মা নেই । তার চেয়ে বড় কেউ নেই ।“
>সেথাসূত্র উপনিষদ, অধ্যায়ঃ ৬, অনুঃ ৯
“স্রষ্ট্রা নিরাকার । তাকে কেউ চোখে দেখতে পায় না ।”
>সেথাসূত্র উপনিষদ, অধ্যায়ঃ ৬, অনুঃ ২০
“সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার এবং পবিত্র ।”
>যজুর্বেদ, অধ্যায়ঃ ৪০, অনুঃ ৮
“সত্য একটাই, স্রষ্টা একজনই । জ্ঞানীরা এক স্রষ্টাকে অনেক নামে ডেকে থাকে ।”
>ঋগবেদ, গ্রন্থঃ ১, অনুঃ ১৬৪, পরিঃ ৪৬
“ঈশ্বর মাত্র একজনই । দ্বিতীয় কেউ নেই । কেউ নেই, কেউ নেই, কখনও কেউ ছিলও না ।”
>ব্রহ্মসূত্র
“ঈশ্বর সর্বশক্তিমান । যাবতীয় পৃথিবীর সমূহের প্রভু ।”
>ভগবতগীতা, অধ্যায়ঃ ১০, অনুঃ ৩
“সৃষ্টিকর্তার সমতূল্য কেউ নেই । তাহার মত কিছুই নাই ।”
>যজুর্বেদ, অধ্যায়ঃ ৩২, অনুঃ ৩
যেমন কারোর
পারিবারিক নামঃ তুষার কৃষ্ণ মন্ডল
ফেবু নিকঃ রোদেলা তুষার
মিগ৩৩: Cold_tushar
প্রিয় কিছু মানুষ ডাকেঃ তন্ময়

ঘুরে ফিরে ব্যক্তিটা একজনই

ঈশ্বর এক এবং অদ্বিতীয় । তিনি ব্রহ্মারূপে সমগ্র বিশ্বব্রহ্মান্ড সৃষ্টি করেছেন, বিষ্ণুরূপে তাঁর সৃষ্টিকে লালন করছেন, শিবরূপে ধ্বংস করবেন এই সুন্দর পৃথিবী । সনাতন/হিন্দু ধর্মে সর্বমোট ৩৩ মিলিয়ন দেবদেবীর কথা বলা হয়েছে, কিন্তু স্রষ্টা একজন ।
উইকিতে পেলামঃ হিন্দুধর্মে একেশ্বরবাদ , বহুদেববাদ , সর্বেশ্বরময়বাদ , অদ্বৈতবাদ , নাস্তিক্যবাদ – সকল প্রকার বিশ্বাসের সমাহার দেখা যায় । তাই হিন্দুধর্মে ঈশ্বর ধারণাটি অত্যন্ত জটিল (হয়ত এজন্যই কেউ সহজেই দিকভ্রান্ত হয়) । এই ধারণা মূলত নির্দিষ্ট কোনো ঐতিহ্য অথবা দর্শনের উপর নির্ভরশীল । কখনও কখনও হিন্দুধর্মকে হেনোথেইস্টিক ধর্ম (বহু দেবতা অস্তিত্ব স্বীকার করার পাশাপাশি এক ঈশ্বরে বিশ্বাসী ধর্মব্যবস্থা) বলে উল্লেখ করা হয়। তবে এধরনের বর্গীকরণ অতিসরলীকরণের নামান্তর ।
বাংলাদেশ যতটা মুসলমানের, ততটা হিন্দুদের, ঠিক ততটাই খ্রিষ্টানদের । দেশের মঙ্গলের জন্য প্রার্থনা করুন, নামাজ পড়ুন । নিশ্চয়ই তিঁনি আমাদের ডাকে সাড়া দেবেন ।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×